১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

চট্টগ্রামে পুলিশ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ডবলমুরিং এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা মামলার ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনিরকে ৯ বছর পর র‌্যাব-৭ গ্রেপ্তার করেছে। নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে গতকাল বিকেল সাড়ে ৫ টায় তাকে আটক করা হয়।
র‌্যাব-৭ চট্টগ্রাম আজ জানায়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে নগরীর অক্সিজেন এলাকায় সরকারি দায়িত্ব পালন শেষে আগ্রাবাদ সিএন্ডবি কলোনির নিজ বাসায় ফিরছিলেন কনস্টেবল ফরিদ উদ্দিন। এ সময় কতিপয় ছিনতাইকারী তার পথরোধ করে মালামাল কেড়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন পুলিশ সদস্য ফরিদ। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্য ফরিদকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই দিনে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা হয়। ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ধৃত আসামি অটোরিকশা চালক মনির উক্ত হত্যার ঘটনার অন্যতম সহযোগী। পুলিশ সদস্য ফরিদকে ছুরিকাঘাতে হত্যার পর ছিনতাইকারীদের পালিয়ে যেতে আসামি মনির তার অটোরিকশার মাধ্যমে সাহায্য করে। আটক ৬ জন আসামির মধ্যে নাছির ও রাজিব মামলা তদন্তের সময় মারা যায়। বাকি চারজনকে আসামি করে ২০১৫ সালের ১৭ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন এবং ২০১৬ সালের ৫ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করার জন্য আদেশ দেন।চলতি মাসের ৭ তারিখ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামি বাবুদ দুলাল, অর্জুন দে এবং মনিরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণশেষে অভিযুক্ত পলাতক আসামি জসিম উদ্দিন রাজু, মাবুদ দুলাল ও অজুন দে’সহ ৩ জনকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- প্রদান করেন। অপরদিকে, অটোরকিকশা চালক মনিরকে ১০ বছর কারাদ-ের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদ-াদেশ প্রদান করেন।র‌্যাব-৭ চট্টগ্রাম উক্ত আলোচিত ও চাঞ্চল্যকর হত্যার ঘটনার সাথে জড়িত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই প্রেক্ষিতে তারা জানতে পারে, হত্যা মামলায় জড়িত এজাহারনামীয় পলাতক আসামি মনির চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন নয়াবাজার এলাকায় আত্মগোপনে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল সাড়ে ৫ টার দিকে অভিযান পরিচালনা করে মনিরকে (৩০) গ্রেপ্তার করে। আসামি মনির কুমিল্লা দেবীদ্বার ফইয়াবাড়ীর মৃত আবদুর রশিদের পুত্র, সে নগরীর মনছুরাবাদ মিয়াবাড়ীর একটি বাসায় থাকতো। গ্রেপ্তারের পর উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামি উল্লিখিত হত্যার ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত এবং উক্ত মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page