৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বাউফলে সেবা ক্লিনিক সিলগালা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

বাউফলে সেবা ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনাকে নাটকীয় ভাবে ধামাচাপা দিতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে বরিশাল প্রেরন করে এরিয়ে যেত। আর বরিশাল নিয়ে গেলেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করতেন।গত ১৪’মে রবিবার একই নাটক সাজিয়ে আখিনুর বেগম (১৯) নামের এক প্রসূতিকে মৃত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করার ঘটনায় এবার ফেঁসে গেলো সেবা ক্লিনিক। ভুক্তভোগী পরিবার ডাক্তারের বিচারের দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বার বার একই ক্লিনিকে ভুল চিকিৎসার এমন ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় নিউজ প্রকাশিত হলে ১৬’মে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি বায়েজিদুর রহমান থানা পুলিশের সহযোগিতায় সেবা ক্লিনিকটি সিলগালা করে দেন । এ ছাড়া ও স্থানীয় বিভিন্ন সুত্রে জানাগেছে, এর আগেও ওই ক্লিনিকে একাধিক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে দাবী উঠেছে মৃত্যু লাশকে উন্নত চিকিৎসার নামে বরিশাল শেরে-বংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করার নাটক সাজিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ নিজেরাই গাড়ি ভাড়া করে চিকিৎসার নামে জন্য বরিশাল পাঠায়। যাহাতে রোগীর মৃত্যুর জন্য ক্লিনিক কর্তৃপক্ষ কিংবা চিকিৎসক কোন রকম দায় না থাকে।এভাবেই একাধিক বার রেহাই পেয়ে যায়। এবার ও প্রসূতি আখিনুরের মৃত্যুর দায় এরাতে চেয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।এ দিকে ঘটনার পর থেকেই ক্লিনিকের ডাক্তারসহ কতৃপক্ষ পলাতক রয়েছে।উল্লেখ্য, রবিবার (১৪মে-২০২৩ ইং) তারিখ রাত আনুমানিক ৮,৩০ মিনিট সময় বাউফল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে এর সামনে সেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে। জানাগেছে, অপারেশন থিয়েটারে মৃত্যুর পর আখিনুরের লাশ উন্নত চিকিৎসার নামে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে কতৃপক্ষ গা ঢাকা দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহাদুর বয়াতির স্ত্রী আখিনুরকে প্রসব জনিত কারনে রোববার (১৪মে) বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত নার্স নরমাল ডেলিভারী করার উদ্যোগ নেন।এরই মধ্যে এক দালাল ও হাসপাতালের নার্স আখিনুর ও তার স্বজনকে ভয় দেখিয়ে দ্রুত সেবা ক্লিনিকে নিয়ে সিজার করার পরামর্শ দেন বলেন দ্রুত সিজার না করালে মা ও নবজাতকের কঠিন সমস্যা হবে, পরে তরিগরি করে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে ডাঃ সোলেইমান হোসেন প্রসূতি আখিনুরের সিজার করেন। এক কন্যা সন্তান জন্ম হলেও অনভিজ্ঞ ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি আখিনুর তার সন্তানের মুখ না দেখেই পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page