১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে শীবনদীতে মাছ ধরা উৎসব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> পলো বাওয়া বা পলো দিয়ে দলবদ্ধভাবে মাছ ধরা বাংলার প্রাচীন এক ঐতিহ্য। বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি ঝাঁপিকেই বলা হয় পলো। আর পলো বাওয়া উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক মৌসুমে নদীতে দলবেঁধে পলো নিয়ে মাছ ধরা। একটা সময় মৌসুম এলেই সৌখিন মাছ শিকারিরা নদী নালার পানিতে দলবেঁধে নেমে পড়তেন মাছ শিকারে। নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী দিন তারিখ ঠিক করে পর্যায়ক্রমে ছোট ছোট সব নদী ও বিলে উৎসবমুখর পরিবেশে শিকার করা হতো ছোট বড় মাছ। শুকনো জলাশয়ে প্রতি বছরের মাঘ থেকে বৈশাখ মাস পর্যন্ত হয়ে থাকে সৌখিন মাছ শিকারিদের এই পলো বাওয়া উৎসব। দখল, দুষণ ও ভরাটসহ নদীর অস্থিত সংকটের কারণে এখন আর খুব একটা চোখে পড়ে না ঐতিহ্যবাহী এই উৎসব। প্রতি বছর ন্যায় শীত মওসুমে রাজশাহীর তানোর-মোহনপুর উপজেলা সীমান্তঘেঁসে বয়ে যাওয়া শীবনদী ও বারনই নদীর পানি কমতে শুরু করলে বিভিন্ন গ্রামের মুরুব্বীয়ানদের পরামর্শক্রমে আজ শুক্রবার ৭ মার্চ সকালে শীবনদীর বিলকুমারী বিলে, বুরুজ খালে ও কালিগঞ্জ খাল পর্যন্ত কয়েকটি গ্রামের প্রায় শতাধিক মানুষ পলো, জাল ও দড়িসহ মাছ শিকারের বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধ হয়ে শীবনদীতে হাজির হন। মাছ শিকার উৎসব দেখা উপলক্ষে আশপাশের লোকজনের উপস্থিতি বিরাজ করে উৎসবমূখর পরিবেশ। শিকারীদের অনেকেই বোয়াল ও শোলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরেন। পলো দিয়ে পানিতে একের পর এক ঝাপ দেওয়া আর হৈহুল্লোর করে সামনের দিকে ছন্দের তালে তালে এগিয়ে যাওয়া চিরচেনা গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যময় এক মনোমুগ্ধকর দৃশ্য। মাছ শিকার উৎসবে পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাকি জাল ও পেলুন ইত্যাদি দিয়েও মাছ শিকার করেন অনেকে। পলোসহ দেশীয় উপকরণ দিয়ে মাছ শিকার করলে যেমন খরচ কম তেমনি মাছের হয় না বংশ বিনাশ। রাজশাহী জেলার শীবনদীতে মাছ শিকারের জন্য পলোর ব্যবহার হয়ে আসছে বহু পুরনোকাল থেকে। বাঁশের তৈরি এই পলো মাছ শিকারসহ বিভিন্ন কাজে ব্যবহার করেন শ্রমিকরা কৃষকরা। পলো দিয়ে মাছ শিকার বিষয়ে জিওল গ্রামের সুরুজ বলেন, এই শীবনদীতে ছোট বেলা আমরা অনেক উৎসব মুখর পরিবেশে বাবার সাথে পলো দিয়ে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেছি। কিন্তু কালের বিবর্তনে সেই নদীর নব্যতা হারিয়ে গেছে। সেই সাথে হারিয়ে গেছে নদীর মাছ। তাই আগের চেয়ে মাছ ধরা উৎসব অনেকটা কম হয়। চাঁদপুর গ্রামের নাছের আলী জানান, আগের দিনে শীতের শেষে মাঘ মাস হতে বৈশাখ মাস পর্যন্ত পলো দিয়ে খাল বিল নদী নালাতে দলবদ্ধ মাছ শিকার করত গ্রামের মানুষরা। কালের পরিক্রমায় আর আধুনিকতার ছৌয়ায় এ দূশ্য আর চোখে পড়ে না। এ দূশ্যগুলোর মাছে গ্রামবাংলার সেই পূর্বের চিত্র ফুটে উঠে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page