১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কুড়িগ্রামে দিনব্যাপী জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মশিউর রহমান বিপুল স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম।

কুড়িগ্রাম জেলার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে পুলিশ। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরের সহোযোগিতায় দিনব্যাপী কুড়িগ্রাম জেলায় এ চক্ষু শিবিরের আয়োজন করে।সোমবার দিনব্যাপী কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে বিনামূল্যে চোখে ছানি রোগীদের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এসময় চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মোঃসাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরের পরিচাচালক একেএম ফিরোজ আলম সাইফুল, লজিস্টিক অ্যান্ড হসপিটালিটি অফিসার মাসুক মেহবুব প্রমুখ।দিনব্যাপী এই চক্ষু শিবিরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৪৪ জন নাগরিকের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। যার মধ্যে ৩২ জন ছানি রোগীকে শনাক্ত করে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য।। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলায় নাগরিক সেবা নিশ্চিত এর পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের চোখের সেবা নিশ্চিত করতে এই চক্ষু সেবা আয়োজন করা হয়েছে। কুড়িগ্রামের মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page