১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী সখিপুরে চাঞ্চল্যকর শিশু সামিয়া হত্যার আসামী সাব্বির-এর  মৃত্যুদন্ড মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা চট্টগ্রাম সাতকানিয়া আগুনে পুড়ে ৫বাড়িঘর ভস্মিভূত! বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শ্যামারচর বাজারে সুনামগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আল আমীন চৌধুরী শুভেচ্ছা বিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী,শাল্লা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল মান্নান চৌধুরী সুযোগ্য ছেলে এবং শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ(আল-আমীন) চৌধুরী বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।তিনি সোমবার বিকেলে জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে হেঁটে হেঁটে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন,শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন হান্নান,শাল্লা সদর ইউপি সদস্য নজরুল ইসলাম,মো. হারুনুর রশিদ,কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক মামুন আল কাউসার,সাবেক সাংগঠনিক সম্পাদক জহির মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এনামুল বারি লেলিন,চরনারচর ইউপি যুবলীগের সাবেক আহবায়ক নিশি কান্ত চৌধুরী সানু,শাল্লা উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ,আশরাফুল আলম,চরনারচর ইউপি যুবলীগের সভাপতি মো. সোহেল মিয়া,উপজেলা যুবলীগ নেতা সাদ্দাম হোসেন,যুবলীগ নেতা নিখিল চন্দ্র দাস,মো. জিয়াউর রহমান,হোসাইন মোহাম্মদ কামাল,শাল্লা উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুস সালাম,কৃপেন্দ্র চন্দ্র দাস,চয়ন চৌধুরী,উজ্জল রায় ও মো. ফখরুলসহ প্রমুখ।সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ(আল-আমীন) চৌধুরী বলেছেন,হাওর বেষ্টিত জনপদ হিসেবে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার মানুষ আজো সার্বিক দিকে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। তিনি বলেন আমার নেতা প্রয়াত জাতীয় নেতা বিশিষ্ঠ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর এই আসনের মানুষের আজো ভাঁগ্যের কোন পরিবর্তন হয়নি। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ দীর্ঘ টানা তিন মেয়াদে দেশের জনগনের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশকে বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন।বিশ্ব নেতারা শেখ হাসিনার উন্নয়নকে অনুকরন করছেন। করোনা মহামারীতে যখন বিশে^র ধনী দেশগুলোর অর্থনীতি তলানীতে এসে পৌছে গিয়েছিল তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল ছিল,দেশের মানুষের গড় মাথাপিচু আয় বেড়েছে,দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ,মঙ্গা বলে কোন শব্দ নেই, সবাই দুবেলা দুমুটো ভাত পেঠ ভরে খেতে পারেন। স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলে দেশে মেঘা প্রকল্প যেমন পদ্মাসেতু নির্মাণ,মেট্রোরেল চলাচল,কর্ণফূলী নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেলসহ রাস্তাঘাট,স্কুল কলেজসহ মুক্তিযোদ্ধাদের এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে দেয়াসহ অবকাঠামো উন্নয়নে গ্রাম আজ শহরে পরিণত হয়েছে যা দেশের ইতিহাসে কোন সরকার না পারলে ও শেখ হাসিনার সরকার উন্নয়ন করে বাঙ্গালী জাতির হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি খাটি একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান এবং তার প্রয়াত পিতা শাল্লা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর ছোট ছেলে হিসেবে বলেন আগামী জাতীয় নির্বাচনে এই আসনে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন দক্ষ ও নিবেদিত কর্মীকে মনোনয়ন দিবেন যিনি সকল শ্রেণীপেশার মানুষের কাছে গ্রহনযোগ্য হবেন এবং অবহেলিত জনপদ দিরাই শাল্লার মানুষের উন্নয়নে কাজ করবেন। তিনি আশাবাদি তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করবেন। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page