১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আন্তর্জাতিক:
পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান
     
             

চায়ের দোকান থেকে টিভি সরাতে ওসির মাইকিং

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক

চায়ের দোকানে টেলিভিশন না চালাতে মাইকিং করছেন ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন। এ-সংক্রান্ত ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওসির এ প্রচারণার প্রশংসা করছেন অনেকে।বৃহস্পতিবার (১১ মে) থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে হ্যান্ডমাইক নিয়ে প্রচারণা চালাচ্ছেন ওসি মাইন উদ্দিন। পর্যায়ক্রমে উপজেলার ১২ ইউনিয়নে প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন তিনি।এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ‘চায়ের দোকানগুলোতে সকাল থেকে রাত ১টা থেকে ২টা পর্যন্ত টেলিভিশন চালানোর বিষয়টি অনেকেই আমার কাছে মৌখিক অভিযোগ করছিলেন। অভিযোগ পাওয়ার পর খোঁজখবর নিয়ে চায়ের দোকানে টিভি চালানো বন্ধ করার উদ্যোগ নেই। পরে ১১ মে উপজেলার রামপুর ইউনিয়নে প্রথম প্রচারণা শুরু করি। এখন সাকুয়া, মঠবাড়িয়া ও ত্রিশাল ইউনিয়নে প্রচারণা চালানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ১২ ইউনিয়নে প্রচারণা চালানো হবে।’তিনি বলেন, ‘চায়ের দোকানগুলোতে টেলিভিশন চালানোর কারণে উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন লোকজন অহেতুক বসে আড্ডা দেন। আইপিএল খেলা দেখার পাশাপাশি যুবকরা অনলাইনে বাজি ধরেন। বাজিতে হেরে টাকার সমস্যা হলে অনেকে বন্ধু বা দোকানদারের কাছ থেকে অধিক সুদে টাকা নিয়ে ঋণগ্রস্ত হন। তারা টাকার জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। পরে টাকার জন্য পরিবারকে চাপ দেন। এতে মা-বাবা বিপাকে পড়েন।’অনেকে চায়ের দোকানে বসে রাত ১টা থেকে ২টা পর্যন্ত আড্ডা দেন। এতে অনেকেই মা, বাবা, স্ত্রী, সন্তানকে সময় দিতে পারেন না। চায়ের দোকানে টেলিভিশন না চললে তারা পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন। এতে পরিবারে সুখ-শান্তি ফিরে আসবে,’ যোগ করেন ওসি মাইন উদ্দিন।ওসির এমন উদ্যোগকে অনেকে প্রশংসা করেছেন। ওসির মাইকিংয়ের ভিডিও ফেসবুকে শেয়ার দিয়ে মামুনুর রশিদ নামের একজন লিখেছেন, ‘ওসির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এতে বর্তমানে সমাজে অশান্ত একটা পরিবেশ বিরাজ করছে, তা কমে আসবে।’পার্শ্ববর্তী উপজেলা ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এমএ কালাম বলেন, ‘চায়ের দোকান থেকে টেলিভিশন সরানো হলে আড্ডা কমে আসবে। আড্ডা কমে গেলে যুবকরা মাদক থেকে সরেআসবেন। ’উপজেলার ধানীখোলা এলাকার হামিমুর রহমান বলেন, ‘ওসির নির্দেশনার পর গভীর রাত পর্যন্ত আড্ডা দেওয়ার অভ্যাস থেকে মানুষ ফিরে আসতে শুরু করেছেন। আড্ডা ছেড়ে তারা পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন। ওসির এমন উদ্যোগে এলাকায় সাড়া ফেলেছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page