৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     

ঢাবি ছাত্রলীগ নেতা নাগেশ্বরীতে গ্রেফতার 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মুস্তাক শাহারিয়ার সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মো. শহিদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ভূ-তথ্য পরিবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) নাগেশ্বরী থানা পুলিশ কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে পূর্ব সাপখাওয়া গ্রামের বাসিন্দা নুর ইসলাম মণ্ডলের ছেলে মুস্তাক শাহারিয়ার সজীবকে (২৬) গ্রেপ্তার করে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সজীবের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় দায়ের করা ১/১৮ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।উল্লেখ্য, এর আগে ঢাবি মাঠে ইফতার মাহফিলে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও রয়েছে সজীবের বিরুদ্ধে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page