৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের মাঝে রোপা আমন বীজ বিতরণ দিনাজপূর ৪২ বিজিবি ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি হামের প্রাদুর্ভাবে বান্দরবানের রুমায় ৭ খুমী শিশুর মৃত্যু, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি খাগড়াছড়ি পানছড়িতে বন্যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগড়ায় ইজিবাইক চালক দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় একজন ইজিবাইক চালকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হামলার শিকার নাঈম মোল্যা (২০) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং পেশায় ইজিবাইক চালক।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ২২ জানুয়ারি সকালে ইজিবাইক নিয়ে নাঈম কাজের উদ্দেশ্যে বাইরে বের হন। এ সময় তিনি দিঘলিয়া চৌরাস্তার কাছে পৌঁছানোর পর অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথ রোধ করে। এ সময় তারা নাঈমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পরে তাকে এলোপাথাড়ী ভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।এলাকাবাসী আরও জানান, পূর্ব বিরোধের জের ধরে ইজিবাইক চালক নাঈমের ওপর হামলার ঘটনা ঘটেছে।নাঈমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, নাঈমের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page