৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া মিথ্যা অপপ্রচার চালাচ্ছে. নড়াইলে এন.পি.পি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ –

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলে ন্যাশনাল পিপলস পার্টির (এন.পি.পি) চেয়ারম্যান,জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন,বাংলাদেশ নিয়ে ভারতের কতিপয় মিডিয়া মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা মোটেও কাম্য নয়।অসাম্প্রদায়িক চেতনায় আমরা এদেশে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করলেও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।ফাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে কুটকৌশল চালাচ্ছেন। সে (শেখ হাসিনা) বাংলাদেশকে একের পর এক ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।বিএনপি-জামায়াতসহ সমমনা সকল দলের নেতা কর্মীরা সজাগ থাকায় আওয়ামীলীগের কুটকৌশল ও অপতৎপরতা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।তিনি বৃহস্পতিবার দুপুরে নড়াইল শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এনপিপি জেলা শাখা আয়োজিত দলে নবাগতদের যোগদান অনুষ্ঠানে একথা বলেন।এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মো: আনোয়ার হোসেন খান,উপদেষ্টা কাজী শওকত আলী,সদর উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুক্ত,প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ,নড়াইল পৌর কমিটির সভাপতি মো: আরজান বেগ,সেক্রেটারি জাহিদুল ইসলাম টুকু, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম বদি প্রমূখ উপস্থিত ছিলেন।নড়াইলের জুড়ালিয়া আদর্শ কলেজের প্রভাষক এমএম হেদায়েত আলী,মো: জামাল আলী,আউড়িয়া ইউপির সাবেক মেম্বর আকরাম হোসেন তোতা ভূঁইয়া,নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি মো: হাফিজ শিকদার,রুহুল আমীন,লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের মোঃ মশিয়ার রহমান, নাসির শেখসহ শতাধিক ব্যক্তি এনপিপিতে যোগদেন।আগামিতে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে সকল রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনা করবে উল্লেখ করে এনপিপি চেয়ারম্যান আরও বলেন,আওয়ামীলীগের আমলে দিনের ভোট রাতে হলেও বর্তমান সরকারের অধীনে ভোট হবে স্বচ্ছ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page