১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজধানীর উত্তরার শীর্ষ সন্ত্রাসী আলতাফ দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আরিফুজ্জামান (সাগর)>>>ঢাকা,৩০ অক্টোবর ২০২৪ (বুধবার): দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখ মধ্যরাত হতে ৩০ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৮০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর এবং দক্ষিণখান এর মধ্যবর্তী বাইদা বস্তি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট-কাটা আলতাফ ও তার ১৩ জন সহযোগী মোঃ সোহাগ, মোঃ শামীম, মোঃ নবী, মোঃ সুলতান,মোঃ সোহেল,মোঃ আশিক, মোঃ সুমন ইসলাম, মোঃ শাহিন,মোঃ শরিফুল,মোঃ সাগর,মোছাঃ ময়না বেগম, সেলিনা, মোছাঃ রহিমাকে নগদ অর্থ,মাদক এবং বেশ কিছু দেশীয় অস্ত্রসহ আটক করে।তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১০ টি মামলা রয়েছে।এছাড়াও,গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ উত্তরা পূর্ব থানার অস্ত্র লুটের সাথে আলতাফ এবং তার বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে।নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়,এই বাইদা বস্তি অপরাধের এক অভয়ারণ্য যা ব্যবহার করে মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক ঠোঁট-কাটা আলতাফ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করত। আটককৃত সন্ত্রাসীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page