১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> রাজশাহীর দুর্গাপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনীদের বিচারের দাবিতে বিশাল সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৮ অক্টোবর দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিকাল ৪ টার দিকে বিশাল সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সেক্রেটারি শামীম উদ্দিনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি,অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য,জনাব মোঃ গোলাম মোর্তুজা।বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।এছাড়া লগি বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন।সমাবেশের পূর্বে দুপুর থেকেই চারদিক থেকে মিছিল এসে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজার প্রদক্ষিণ করে জিয়া চত্বরে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিডিও ফুটেজ দেখে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।উল্লেখ্য জামায়াতের বিক্ষোভ মিছিল দেখতে দোকানী, ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে ফাজিল মাদ্রাসা থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজারের মেইন মেইন পয়েন্ট অতিক্রম করে শহীদ জিয়া চত্বরে পথসভা করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page