৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১ পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়। সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

তামাবিল মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল জোরদার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> সিলেট তামাবিল মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে টহল জোরদার করেছে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ী সিলেট রিজিয়ন।সোমবার (২১শে অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায়,তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ী সংলগ্ন তামাবিল মহাসড়কে কাটাগাঙ নামক স্হানে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হচ্ছে।এ বিষয়ে চেকপোস্টে দায়িত্বরত তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর উপ- পরিদর্শক মোহাম্মদ ইউনুস আলি জানান, চলতি অক্টোবর মাসের শুরুতে অন্যান্য মাসের তুলনায় মহাসড়কে অধিকতর অভিযান ও মনিটরিং জোরদার করা হয়েছে।তিনি আরো বলেন,মনিটরিং চলাকালীন সময়ে প্রতিটি যানবাহনের কাগজাদি,ফিটনেস,চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক সব কিছু যাচাই বাছাই করা হয়।কোন যানবাহনে প্রয়োজনীয় পেপারস ঠিক না থাকলে তাদের সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় মামলা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।এ ছাড়াও স্পিডোমিটার ব্যবহার করে বেপোরয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার কথা তিনি জানান।তিনি জানান প্রতিদিন গড়ে তামাবিল মহাসড়কে বিভিন্ন ধারায় ৭/১০ টি মামলায় দায়ের করা হচ্ছে।পাশাপাশি তিনি আরো বলেন,গত দুইমাসে তামাবিল মহাসড়কে উল্লেখ যোগ্য কোন বড় দূর্ঘটনা ঘটেনি।সেই সাথে সন্দেহভাজন সকল যানবাহনে ভারতীয় পন্য,মাদকদ্রব্য,চোরাইপন্য ধরতে নিয়মিত তল্লাশী চালানো হচ্ছে।তিনি জানান,প্রতিদিন এই মহাসড়ক ব্যবহার করে কয়েক হাজার পর্যটকবাহী যানবাহন চলাচল করে।সেই দিক বিবেচনা করে পর্যটকবাহী বিভিন্ন গাড়ীতে নিরাপত্তা প্রদান সহ তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোন মামলার আসামি সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে কোন ব্যাক্তিগোষ্ঠি তামাবিল মহাসড়কে যাতায়াত করছে কিনা সেদিকে বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।এছাড়াও জৈন্তাপুর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলা হতে উৎপাদিত কৃষি পন্য বহনকারী যানবাহন হতে কোন প্রকার চাঁদাবাজি হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষ নজরদারি বাড়িয়েছে হাইওয়ে পুলিশ।এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান জানান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক কাজ করছে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কর্মকর্তা ও সদস্যরা।তিনি মহাসড়কের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের এই জোরদার অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১
পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়।
সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর

You cannot copy content of this page