৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে সাত বিস্ফোরণ
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

তামাবিল মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল জোরদার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> সিলেট তামাবিল মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে টহল জোরদার করেছে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ী সিলেট রিজিয়ন।সোমবার (২১শে অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায়,তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ী সংলগ্ন তামাবিল মহাসড়কে কাটাগাঙ নামক স্হানে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হচ্ছে।এ বিষয়ে চেকপোস্টে দায়িত্বরত তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর উপ- পরিদর্শক মোহাম্মদ ইউনুস আলি জানান, চলতি অক্টোবর মাসের শুরুতে অন্যান্য মাসের তুলনায় মহাসড়কে অধিকতর অভিযান ও মনিটরিং জোরদার করা হয়েছে।তিনি আরো বলেন,মনিটরিং চলাকালীন সময়ে প্রতিটি যানবাহনের কাগজাদি,ফিটনেস,চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক সব কিছু যাচাই বাছাই করা হয়।কোন যানবাহনে প্রয়োজনীয় পেপারস ঠিক না থাকলে তাদের সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় মামলা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।এ ছাড়াও স্পিডোমিটার ব্যবহার করে বেপোরয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার কথা তিনি জানান।তিনি জানান প্রতিদিন গড়ে তামাবিল মহাসড়কে বিভিন্ন ধারায় ৭/১০ টি মামলায় দায়ের করা হচ্ছে।পাশাপাশি তিনি আরো বলেন,গত দুইমাসে তামাবিল মহাসড়কে উল্লেখ যোগ্য কোন বড় দূর্ঘটনা ঘটেনি।সেই সাথে সন্দেহভাজন সকল যানবাহনে ভারতীয় পন্য,মাদকদ্রব্য,চোরাইপন্য ধরতে নিয়মিত তল্লাশী চালানো হচ্ছে।তিনি জানান,প্রতিদিন এই মহাসড়ক ব্যবহার করে কয়েক হাজার পর্যটকবাহী যানবাহন চলাচল করে।সেই দিক বিবেচনা করে পর্যটকবাহী বিভিন্ন গাড়ীতে নিরাপত্তা প্রদান সহ তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোন মামলার আসামি সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে কোন ব্যাক্তিগোষ্ঠি তামাবিল মহাসড়কে যাতায়াত করছে কিনা সেদিকে বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।এছাড়াও জৈন্তাপুর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলা হতে উৎপাদিত কৃষি পন্য বহনকারী যানবাহন হতে কোন প্রকার চাঁদাবাজি হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষ নজরদারি বাড়িয়েছে হাইওয়ে পুলিশ।এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান জানান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক কাজ করছে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কর্মকর্তা ও সদস্যরা।তিনি মহাসড়কের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের এই জোরদার অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে নোয়াখালীতে সংবাদকর্মীদের সেমিনার
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র

You cannot copy content of this page