১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মিয়ানমারে বৌদ্ধ ও খ্রিস্টানদের পাশাপাশি এবার গৃহযুদ্ধে যোগ দিল মুসলিমরাও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> মিয়ানমারে দীর্ঘ দিন ধরেই জান্তাবিরোধী গৃহযুদ্ধ চলছে।এবার সেই যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে একটি মুসলিম সামরিক ইউনিট।মিয়ানমারের দক্ষিণাঞ্চলের তানিনথারিতে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়া এই ইউনিটের নাম ‘মুসলিম কোম্পানি’।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে,মিয়ানমারের জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠী কারেন জাতীয় জোটে (কেএনইউ) খ্রিস্টান ও বৌদ্ধের সংখ্যাই বেশি।ওই বিদ্রোহী দলে এতদিন কোনো মুসলিম ছিল না।এবার তাদের সঙ্গে যোগ দিল মুসলিম কোম্পানি।প্রতিবেদনে বলা হয়েছে,মুসলিম কোম্পানির ইউনিটকে আনুষ্ঠানিকভাবে কেএনইউয়ের চতুর্থ ব্রিগেডের তৃতীয় ইউনিট দেওয়া হয়েছে।এই ইউনিটের সেনাদের ইউনিফর্মে একটি চাঁদ–তারা সম্বলিত ব্যাজ থাকবে। এ ধরনের ব্যাজ অল বার্মা মুসলিম লিবারেশন আর্মির (এবিএমএলএ) সেনাদের থাকে।মিয়ানমারে বিভিন্ন জাতিসত্তার মুসলমান বাস করে।এদের মধ্যে রোহিঙ্গা মুসলিমরা বাস করে দেশটির পশ্চিমে।এ ছাড়া ভারতীয় ও চীনা বংশোদ্ভূত মুসলমান ছড়িয়ে রয়েছে সারা মিয়ানমারে। ‘কামেইন’ নামে আরেকটি মুসলিম সম্প্রদায় রয়েছে,যাদের পূর্বপুরুষরা ১৭ শতকে আরাকানে আশ্রয় নেওয়া এক মুঘল রাজপুত্রের তীরন্দাজ বাহিনীর অংশ ছিল বলে ধারণা করা হয়।মিয়ানমারে বসবাসরত প্রায় সকল জাতিসত্তার মুসলিমরাই জান্তা সকারের নির্যাতন–নিপীড়নের শিকার।রাষ্ট্রীয় ও ধর্মীয় নিপীড়ন তো আছেই, এর বাইরে কয়েকটি মুসলিম জনগোষ্ঠীর নাগরিরকত্বও কেড়ে নিয়েছে মিয়ানমার সরকার।জান্তা সরকার ও কট্টর জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষুদের দাবি,মিয়ানমারের দেশীয় বৌদ্ধ সংস্কৃতির জন্য মুসলমানরা হুমকিস্বরূপ।মিয়ানমারের বিশ্লেষক অ্যাশলি সাউথ আল জাজিরাকে বলেন, ‘মিয়ানমারের মুসলমানরা বহুদিন ধরেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার।তবে কারেন অধ্যুষিত অঞ্চলগুলোতে সাধারণত বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে শান্তিতে বসবাস করতে দেখা যাচ্ছে।যে কারণে মুসলিম শরণার্থীদের একটি বড় অংশ কারেন-অধ্যুষিত অঞ্চলে আশ্রয় নিচ্ছে।’মুসলিম কোম্পানির নেতা মোহাম্মদ আইশার আল জাজিরাকে বলেন, ‘যতদিন সামরিক জান্তা ক্ষমতায় থাকবে, ততদিন এ দেশের মুসলিম ও অন্যান্য জাতিগোষ্ঠী নিপীড়িত হতে থাকবে।তাই জান্তার বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া উপায় নেই।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page