৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি। রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বাকলিয়ায় জুমার নামাজের পর সন্ত্রাসী হামলার আশঙ্কা জানিয়ে শিক্ষার্থীর খোলা চিঠি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম প্রতিনিধি >>> চট্টগ্রামের ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্র জাহেদ ইসলাম জিহান সম্প্রতি একটি খোলা চিঠিতে সতর্কবার্তা দিয়ে জানান, তার ও তার পরিবারের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে দাঁড়ানো শিক্ষার্থীদের ওপর হামলার হুমকি এসেছে। অভিযুক্ত সন্ত্রাসী সেলিম খান শুক্রবার জুমার নামাজের পর এই হামলা চালানোর হুমকি দিয়েছে বলে দাবি করেন জাহেদ।জাহেদ জানান, গত কয়েকদিনে চট্টগ্রামের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়িয়েছে, যা বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে তার পরিবারকে শক্তি যুগিয়েছে। কিন্তু সেলিম খানের নেতৃত্বাধীন দখলদার গোষ্ঠী তার পৈতৃক সম্পত্তি সম্পূর্ণভাবে দখল নিতে চাইছে এবং তাদের নিঃস্ব করার পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে, জাহেদ চিঠিতে দেশের সকল শিক্ষার্থী, সচেতন নাগরিক এবং প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন জানান। তিনি সরকারের কাছেও সন্ত্রাসী হামলার হুমকি থেকে তার পরিবারকে রক্ষা করার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জাহেদ ইসলাম জিহান তার চিঠিতে উল্লেখ করেন, “বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়।” তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অন্যায়ের বিরুদ্ধে আরও বেশি সচেতনতা তৈরির জন্যও আহ্বান জানান।প্রসঙ্গত, জাহেদ ও তার মায়ের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনা চট্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে এবং বিভিন্ন মহল থেকে এর ন্যায্য সমাধানের দাবি উঠেছে।দেশব্যাপী এই ঘটনার ওপর নজরদারি রাখতে শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page