১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বাংলাদেশের সাথে মিল রেখে মালদ্বীপে পবিত্র ফাতেহা- ই- ইয়াজদাহুম উদযাপিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>> ১১ রবিউস সানী ফাতেহা-ই-ইয়াজদাহম।ফাতেহার অর্থ মহান ওলী আউলিয়া তথা মনীষীগণের জন্য দোয়া।আর এদিনে ওলীকুল শিরমণি তৎকালীন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস,মুফাসসির,ফকীহ,কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত শেখ মুহিউদ্দীন বড়পীর আবদুল কাদের জিলানীর (রহ.) ইন্তেকালবার্ষিকী।এ দিবসটি সমগ্র বিশ্বে,বিশেষ করে ভারত উপমহাদেশের ধর্মপ্রাণ মুসলিম ও তরিকত পন্থী আলেম-ওলামা ও পীর মাসায়েখদের কাছে অতীব তাৎপর্যপূর্ণ।দিবসটি উপলক্ষে ইসলাহ্ ও আত্মশুদ্ধি মূলক দ্বীনী সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তালিম তাহাজ্জু জিকির,ইসলামীক আলোচনা দোয়া, ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।গতকাল ১৫ ই অক্টোবর রোজ মঙ্গলবার রাত নয়টায় মালদ্বীপে রাজধানী মালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে মদিনার জামাত মালদ্বীপ শাখার সভাপতি ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের পরিচালনায় ও মালদ্বীপের প্রবাসী ব্যবসায়ী মোঃ আলম মিয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মাহফিলের ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন মাওলানা মোঃ শফিকুল ইসলাম,ক্বারি আঃ আজিজ,মাহফিলে মনমুগ্ধকর ইসলামিক সংগীত পরিবেশন করেন প্রবাসী ইসলামিক সংগীত শিল্পী মোহাম্মদ জাহিদ হাসান ও মোঃ নুরুল আমিন।ও সুমধুর কন্ঠে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ জাকির হোসেন।বক্তাগণ সকলের উদ্দেশ্যে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির লক্ষ্যে অলি আউলিয়াদের দেখানো পথ ও কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার জন্য আহ্বান জানান।মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর শিকদার ।মোহাম্মদ নাসির হোসাইন পারভেজ, মোহাম্মদ দুলাল হোসেন ও মোঃ আঃ খালেক।মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন। মোহাম্মদ তৌহিদুল ইসলাম মোহাম্মদ জানে আলম মোহাম্মদ আকরাম মোঃ মনির হোসেন মোঃ সিদ্দিকুর রহমান মোঃ বাবুল হোসেন মোহাম্মদ ইয়াসিন মোঃ রমজান মোঃজাকির হোসেন মোঃ মামুন মিয়া মোঃ হালিম সহ অসংখ্য প্রবাসী পেশাজীবীরা মাহফিলে অংশগ্রহণ করেন।পরিশেষে মাহফিলে আগত সকল মুসল্লিদের সুস্বাস্থ্য,ও সকল কবরবাসীর রুহের কামনা এবং অলি আউলিয়াদের নেক নজর নসীব, রুহানী তাহাজ্জু ও ফয়েজ নসিবের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ আল আমিন, পরিশেষে তাবারুক বিতরণের মাধ্যমে মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page