২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

অবৈধ গাড়ি চলাচল রোধে বন্দরে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম বন্দরে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ গাড়ি চলাচল রোধকল্পে জেলা প্রশাসন ও বিআরটিএ এর একটি বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত সড়ক নিরাপত্তা সংক্রান্ত যৌথ অভিযানে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সাইফ পাওয়ারটেকের ১০টি কনটেইনার বহনকারী ট্রেইলারকে (লং ভেহিক্যাল) রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সাইফ পাওয়ারটেকের সংশ্লিষ্ট চালক ও কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে সব গাড়িকে রেজিস্ট্রেশনের আওতায় আনার নির্দেশনাও প্রদান করা হয়।

যৌথ এই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন সিএমপি’র বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর। অভিযানে বিআরটিএ চট্টগ্রামের পক্ষে বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টমেট্রো- ২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে জেলা প্রশাসন চট্টগ্রাম এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page