১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা,চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী  নীলফামারীর কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন  করা হয়েছে। মঙ্গলবার  দুপুরে উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে কেন্দ্রীয় স্টেডিয়ামের সামনে এ অবস্থান কর্মসূচি  পালন করা হয়। এতে দাবিকৃত প্রতিষ্ঠানের আন্দোলনরত ৫ শতাধিক শিক্ষক- কর্মচারী অংশগ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক  শিক্ষক সমিতির সভাপতি  ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  গোলাম আজমের সভাপতিত্বে, এসময়  আলোকিত জাতি গঠনে শিক্ষকদের  অগ্রণী ভূমিকা,গুরুত্ব  ও  শিক্ষক- কর্মচারীদের জীবনমান উন্নয়নের যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য দেন, শিশুনিকেতন স্কুল এন্ড কলেজের  প্রধান শিক্ষক বুলবুল আহমেদ,বড় ভিটা স্কুল এন্ড কলেজের প্রভাষক জুয়েল হোসেন,কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন,রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, বড়ভিটা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদশা আলমগীর, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে,এম দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ও মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  আসাদুল ইসলাম। এ অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে অন্তর্বর্তী সরকার কতৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২ ধাপে ১৫ শতাংশ করার  সিদ্ধান্তের  খবর জানতে পেরে  এসময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক- কর্মচারীরা বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেন এবং আন্দোলন স্থগিত করে  পূর্বের ন্যায় ক্লাসে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি  ব্যক্ত করেন। পরিশেষে  তারা  দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের পথিকৃত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজির  ভূয়সি প্রশংসা করেন।  পাশাপাশি  তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page