১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পেকুয়ায় পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি>>> আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে কক্সবাজারের পেকুয়ায় পরিবেশ বিষয়ক চিত্রাংকন, বির্তক প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০ টায় পেকুয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ চিত্রাংকন,বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পেকুয়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন দুলালের সভাপতিত্বে ও পরিবেশ কর্মী সাংবাদিক দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগম।এতে বিশেষ অতিথি হিসেবে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গভেষক ইকবাল ফারুক,ইউথ বাংলাদেশ চট্টগ্রাম এর চেয়ারম্যান মুসলিম আজাদ, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনছারী,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুল হক চৌধুরী,অবসর প্রাপ্ত শিক্ষক রুহল আমিন,পরিবেশ কর্মী আলা উদ্দিন আলো,আবু বক্কর ছিদ্দীক,পরিবেশ ও সংবাদ কর্মী জালাল উদ্দীন ও পেকুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফাতেমা খানম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নুর পেয়ারা বেগম বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মানুষের জান মালের ভয়াবহ ক্ষতি সাধিত হয়।এই ক্ষতি থেকে উপকূলবাসিকে রক্ষা করতে হলে জলবায়ু পরিবর্তন রুখতে হবে।আর এ ক্ষেত্রে আসলে নবায়ন যোগ্য জ্বালানিই পারে জলবায়ু পরিবর্তন রুখতে।এর সাথে বাড়াতে হবে জন সচেতনতা।বন্ধ করতে হবে পাহাড় ও গাছ কাটা। নদী ও চর দখলকারীদের উচ্ছেদ করতে হবে।নদীতে বিষাক্ত ক্যামিকেল ও আবর্জনা ফেলা থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি।এতে পেকুয়া উপকূলীয় কলেজ,পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশন,পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়, পেকুয়া উচ্চবিদ্যালয়,পেকুয়া সরকারি মডেল প্রাইমারী স্কুল, প্রি ক্যাডেট স্কুল,পেকুয়া স্মার্ট স্কুল ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউট দলের প্রায় ৩শ’ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।এসময় বির্তক প্রতিযোগিতায় জীবাশ্ম জ্বালানি নয়,একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন বিষয়ের উপর বিতর্কে পক্ষদল হল পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় ও বিপক্ষদল পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন সাবলীল যুক্তি তর্ক উপস্থাপন করেন।বিতর্কে পক্ষদল পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।এসময় ওয়াটারকিপার্স বাংলাদেশ এর ম্যানাজার মামুন কবির,ছাত্র-জনতার প্রতিনিধি ছাত্রনেতা জিহাদুল ইসলাম জিহাদ,উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান ও পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page