১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লোহাগড়ায় দেশীয় অস্ত্র তৈরীর কামার ঘরের  সন্ধান পাওয়া গেছে..

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে   দেশীয় অস্ত্র তৈরীর কামার ঘরের সন্ধান পাওয়া গেছে।চর মল্লিকপুর গ্রামের মৃত  রবিউল শেখ এর ছেলে মোঃ হিদা শেখ  এর বাড়িতে একটি ছোট্ট  ঘরের ভিতর দেশীয় অস্ত্র তৈরীর সরঞ্জাম  পাওয়া গেছে। গত কয়েকদিন আগে চর মল্লিকপুর গ্রামে একই পরিবারের আপন দুই ভাই খুন হওয়ার পরে তাদের স্বজনরা খুজে পাই এই দেশীয় অস্ত্র তৈরীর কারখানা। শনিবার দুপুরে সরজমিনে গেলে,ঘটনার সত্যতা পাওয়া যায়।নির্জন পরিবেশে ছোট্ট একটি খুপরি ঘরের মধ্যে দেশীয় অস্ত্র তৈরীর সকল প্রকার সরনজাম যেমন,হাতল,হাতুড়ি লোহা গালানোর জন্য হস্তচালিত হাওয়া মেশিন,হেকস ব্লেড,চেমটি সহ  নানা সরনমজাম পাওয়া যায়।স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন,১১ সেপ্টেম্বর দুই  সহোদর খুন হওয়ার ঘটনার যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে  সকল অস্ত্রই এখান থেকে তৈরী হয়েছে বলে আমাদের ধারনা।কারন,ছামুরাই,রাম দা,ছ্যান দা,ভেলা,শড়কি,গুপ্তি,  বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্র কামাররা হাটবাজারে খোলামেলা পরিবেশে তৈরী করতে পারে না।যার কারনে  অতি সঙ্গোপনে সন্ত্রাসীরা এখানে দেশীয় অস্ত্র করতেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন সন্ত্রাসীরা এখান থেকে অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হতেন।প্রতিবেশী জাহান মৃধার স্ত্রীর সাথে কথা হলে তিনি জানান আমি এই ব্যাপারে কিছু জানিনা।এ ঘটনায়,ঐ বাড়ির মালিক হিদার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।কারন তিনি জোড়া খুনের মামলার আসামী হওয়ায় আত্মগোপনে আছেন।তাছাড়া বাড়িটি জনমানব শুন্য।এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার্স  ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আব্দুল আল মামুন বলেন এমন তথ্য আমাদের কাছে জানা নাই, আপনাদের কাছ থেকেই জানলাম তবে এমন ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page