১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া প্রতিনিধি>>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মুরগির খামার থেকে হাতে ছুরি ধরে থাকা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।তাঁর নাম মো. দেলোয়ার হোসেন (৩৫)।উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়া গ্রামে নিহত দেলোয়ারের বাড়ি।রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে একই এলাকার স্থানীয় মো. আজিম নামের এক ব্যক্তির মুরগির ফার্ম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,রোববার ভোরে স্থানীয় লোকজন দেখতে পান,মুরগির খামারের চারপাশে দেওয়া তারের কাছে এক যুবকের লাশ পড়ে আছে।পরে তারা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ ও স্থানীয়দের ধারণা,চুরি ঠেকাতে মুরগির ফার্মের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।নিহত দেলোয়ার কী কারণে ওই খামারে ঢুকেছিলেন, তা জানা যায়নি।জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার বলেন,ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন।লাশে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page