২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রাজশাহীতে শিশুকে অমানবিক নির্যাতন, গৃহকর্মী গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ বদিউজ্জামান বিপুল রাজশাহী>>> রাজশাহী মহানগরীতে শিশু গৃহকর্মী আলিদার (৯) চোখে-মুখে ও শরীরের বিভিন্ন অঙ্গে নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন। তার বাবা-মা থাকেন নীলফামারীর সৈয়দপুরে।বছর দুই-এক আগে সে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন খুলিপাড়া বৌবাজার এলাকার ড. শামীম ও তার স্ত্রী সেতু দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে।প্রায়ই তার উপর চালানো হতো নির্যাতন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নির্যাতনের পর তাকে বৃষ্টির মধ্যে বাইরে বের করে দেয়া হয়।খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।এ ঘটনায় গৃহকত্রী সেতু বেগমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।  বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার রাতে শিশু নির্যাতনের অভিযোগে খুলিপাড়া এলাকা থেকে সেতু নামে এক গৃহকর্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।শিশু আলিদার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ।নিলফামারীর সৈয়দপুর থেকে শিশুটির মা-বাবা রওনা দিয়েছেন তারা আসলে গৃহকত্রী সেতু বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।নাম প্রকাশে অনিচ্ছুক গৃহকত্রী সেতু বেগমের এক আত্মীয় জানান,তিনি একজন মানুষিক রোগী।এর আগেও একই কায়দায় শিশুটিকে নির্যাতন চালিয়েছেন তিনি।সে সময় জানাজানি না হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়।সেতু বেগমের স্বামী ড. শামীম হোসেন তিনি একজন কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা।বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত আছেন।স্থানীয় সুইট নামে এক যুবক জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল।এ সময় এলাকার একটি জঙ্গলের পাশে অন্ধকার গলিতে শিশু কান্নার আওয়াজ পায়।সামনের দিকে এগিয়ে দেখি ভেজা শরীরে শিশুটি থরথর করে কাঁপছে এবং প্রচন্ড ভয়ের মধ্যে দাঁড়িয়ে আছে।  পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশে ফোন দেয়। পুলিশ আসা মাত্রই স্থানীয়দের সাথে গৃহকত্রী সেতু বেগমের ফ্ল্যাট বাড়িতে নিয়ে যাওয়া হয়।সেখানে সে সকলের সাথে খারাপ আচারণ করে।সুইট আরো বলেন,বছর দুই-এক আগে শিশুটির চাচা কাজের জন্য সেতু বেগমের বাসায় রেখে য়ায়।তার বাবা-মা খুবি গরিব।তারাও পরের বাসায় কাজ করে খান।রাজশাহীতে তার আত্মীয়-স্বজন বলতে কেও নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page