২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

জৈন্তাপুরে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম আব্দুর রশিদ (১৯)।সে ফতেহপুর ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের ঈমানী মিয়ার ছেলে।দিনের অপর এক অভিযানে প্রাইভেট কারে পাচারকালে ১২ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম ও উপ পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নাম্বার প্লেটবিহীন একটি নীল রংয়ের কাভার্ড ভ্যান সিগন্যাল দিলে তা পুলিশের পাশ কাটিয়ে পালিয়ে যায়।পরে পুলিশ পিছন পিছন ধাওয়া করলে জৈন্তাপুর মডেল থানার সামনে এসে পৌছালে পুলিশের এ এস আই সুমন মিয়া সহ পুলিশের টিম সেই গাড়ী আটক করে।এ সময় গাড়ীতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ আব্দুর রশিদকে আটক করা হয়।দিনের অপর এক অভিযানে দরবস্তে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সাদা রংয়ের একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো -গ -১৭-২৯৯০) হতে বারো বস্তা ভারতীয় চিনি আটক করে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি গাড়ী ফেলে পালিয়ে যায়।এ দিকে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page