১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

জৈন্তাপুরে শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে ও সুষ্ঠুভাবে দূর্গা উৎসব সম্পন্ন করতে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ( ২৫শে সেপ্টেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গা পূজা।এ বছর জৈন্তাপুর উপজেলায় ২২টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গা উৎসব।প্রস্তুতি সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুরের সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এনায়েত কবির ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান।এ সময় প্রস্তুতি সভায় জৈন্তাপুর উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছু পদক্ষেপ গ্রহন করা হয়।প্রতিটি পূজা মন্ডপে পুলিশ আনসার সদস্যদের পাশাপাশি সেচ্ছাসেবক টিম কাজ করবে।তাছাড়া জরুরী প্রয়োজনে প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়।পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও জেনারেটরের ব্যবস্হা রাখতে বলা হয়েছে।এর পাশাপাশি মন্ডপে আগত নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেচ্ছাসেবকদের কাজ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।এর পাশাপাশি সর্বপরি সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।এ সময় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ১৭ পরগনা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মিনাটিলা বিওপি কমান্ডার মো রফিকুল ইসলাম, জৈন্তাপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মো আল আমিন,আবাসিক প্রকৌশলী জৈন্তাপুর সজল চাকলাদার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান চৌধুরী।এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর শাখার সভাপতি নিবারন চন্দ্র দাস,সহ সভাপতি অধীর মোহন চক্রবর্তী, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব,সাংস্কৃতিক সম্পাদক পান্না ভট্টাচার্য,সুলাল চৌধুরী,সুনীল দেবনাথ,কমল দেবনাথ,হিরালাল সিং,হরিচন্দ্র পাল,প্রনত কান্ত দেব সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page