১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নৌ-যান ও জাহাজী শ্রমিকদের জরুরী সভা ও মিলাদুন্নবী অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম>>> পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজিস্টার্ড নম্বর চট্ট-২০৯০, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজিস্টার্ড নম্বর বি- ২১৪৮,বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজিস্টার্ড নম্বর- ২১৪৩ -এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা,মিলাদ মাহফিল ও জরুরী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।দুই অধিবেশনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিশিষ্ঠ শ্রমিক নেতা সবুজ সিকদার।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আজগর হোসেন তালুকদার।বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় শ্রমিক নেতা হাবিবুর রহমান মাষ্টার, আবু তাহের মাষ্টার, জাকের হোসেন চুন্নু,ইন্জিনিয়ার নাছির উদ্দীন, মো. নুরুল হোসেন,আকতার জামান মাষ্টার,জাহাঙ্গীর আলম ড্রাইভার,হাসান বাদশা,বাসুদেব শীল।এছাড়াও বক্তব্য রাখেন, আবু তাহের,খলিল সিকদার,রেজাউল করিম সেলিম,নুরুল আলম মাষ্টার,হেলাল মৃধা,টাইগার বেলাল,জাফর সুকানি, বেলাল শেখ,রাজু সুকানি,সাদ্দাম সুকানি,রবিউল আলম রবি, আলী সুকানি,মেহেদী মাষ্টার প্রমূখঃ।প্রধান অতিথির বক্তব্যে সবুজ সিকদার বলেন, নৌ-যান শ্রমিক-কর্মচারি,লাইটারেজ শ্রমিক ও জাহাজী শ্রমিকরা তাদের পরিবারের জিবন-জিবীকার তাগিদে প্রাকৃতিক সকল প্রতিকূলতাকে সাগরে ভাসমান জিবনের নিত্য সাথী করে জাহাজ,লাইটারেজ সহ বিভিন্ন নৌ-যানের মালিকদের বানিজ্যকে চালু রেখেছে।ইসলামে শ্রমিকদের অধিকারের কথা সুস্পষ্ঠভাবে তাগিদ দিলেও মালিকরা তাদের বাহনের শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ সহ মৌলিক মানবাধিকার নিয়ে তামাশা করতে কুণ্ঠাবোধ করতে দ্বিধা করেনা,যা অত্যন্ত অমানবিক।জাহাজ ও নৌ-যান সংশ্লিষ্ঠ সকল শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য পাওনা আদায়ে তিনি সকল শ্রমিক-কর্মচারীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।প্রধান বক্তা মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী বলেন, শ্রমিক-কর্মচারীদের তাদের অধিকার আদায়ে আরো সুসংগঠিত হয়ে সংগঠনকে মজুবুত করতে হবে,পাশাপাশি শ্রমিকদেরকে মালিক পক্ষের হয়রানী রোধে শ্রম আইন সম্পর্কে সচেতন হতে হবে, প্রয়োজনে সে ব্যাপারে সংগঠনের উদ্যোগে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।সভাপতির বক্তব্যে আজগর হোসেন তালুকদার নৌ-যান ও জাহাজী শ্রমিক সংগঠনগুলো কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করেনা স্পষ্ট জানিয়ে শ্রমিকদের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেন ও সড়যন্ত্রে লিপ্ত হন,তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারী উচ্চারন করেন।দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর সংগঠনগুলোর অনেক শ্রমিক নেতা সংগঠন থেকে পদত্যাগ করায় জরুরী সাংগঠনিক সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারন শ্রমিকদের মতামতের ভিত্তিতে সাংগঠনিক কমিটিগুলোর শূন্য পদগুলো অস্থায়ী ভিত্তিতে পুরন করা হয়।সভায় উপস্থিত শ্রমিকরা তাদেরকে মালিক পক্ষের হয়রানী নিয়ে কান্না জড়িত কণ্ঠে তাদের দুঃখ-দুর্দাশার কথা তোলে ধরেন এবং তাদের অধিকার আদায়ের ব্যাপারে সংগঠনের নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।মিলাদ,তাবারুক বিতরন ও মুনাজাতের মাধ্যমে সভা শেষ হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহামদুলিল্লাহ ট্রাভেল এজেন্সির পরিচালক মাওলানা হাফেজ আহমদ শফি ম:জি:আ:।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page