১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মাইজখার ইউনিয়নে টিসিবি’র ভোগ্যপণ্য বিতরণে অনিয়ম এর অভিযোগ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আফছানা আক্তার,জেলা প্রতিনিধি,কুমিল্লা>>> কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদে টিসিবি’র ভোগ্যপণ্য বিতরণে অনিয়ম এর অভিযোগ উঠেছে, শনিবার ২১ সেপ্টেম্বর বৌরি আবহাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টি চলমান,এরই মধ্যে সকাল শুরু করে বিকাল পর্যন্ত,চান্দিনা উপজেলা ধীন ৯নং মাইজখার ইউনিয়নের,ইউনিয়ন পরিষদ ভবনের সামনে টিসিবি’র পণ্য বিক্রয় চলমান ছিল,এমন সময় নির্ধারিত সুলভ মূল্য কার্ডধারীদের বাদ দিয়ে,তাহাদের ইচ্ছে মতো পছন্দের মানুষ দের মাঝে পণ্য বিতরণ করেন, স্থানীয় বহিরাগত প্রভাবশালী কতিপয় লোকজন,স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করার নিয়ম থাকলে সেই নিয়ম অনুযায়ী তালিকা ভুক্তদের দেওয়া হয়নি তেল,ডাল ও চাল।ট্যাগ অফিসার, পুলিশ অফিসারের অনুপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান মো. আবুল বাশারকে অবহিত না করে, ডিলার এবং সংশ্লিষ্টরা এমন অনিয়ম করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজনের,মাইজখার ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ সাথে কথা বলে জানা যায়, তালিকা অনুযায়ী তারা দীর্ঘদিন থেকেই টিসিবি’র পণ্য ক্রয় করে আসছেন,শ নি বা র সকালে এসে শুনতে পান টিসিবি’র সুলভ মূল্য কার্ড রেখে দিচ্ছেন একটি দলের স্থানীয় কিছু রাজনীতিক নেতা কর্মীরা, কর্মীরা নিজ পছন্দ মতো লোকজন কে শুধু জাতীয় পরিচয় পত্রের ফটোকপির মাধ্যমে পণ্য বিতরণ করছেন, যেটা নিয়ম বহির্ভূত,মেহার গ্রামের বজলুর রহমানের ছেলে শারীরিক প্রতিবন্ধী (পঙ্গু) অহিদুর রহমান অভিযোগ করেন- আমি টিসিবি’র কার্ডধারী, সকালে ইউনিয়ন পরিষদের সামনে গেলে স্থানীয় কয়েক জন তার কার্ড রেখে তাকে পণ্য না দিয়ে বিদায় করে দেন,অন্যজন মেহার গ্রামের আলী হোসেনের ছেলে মো. সফিক অভিযোগ করেন- ‘আমার কার্ড ফেরত দিয়েছে বিতরণ কারীরা ও আমাকে টি সি বি র মাল দিবে না বলে জানিয়ে দিয়েছে উপস্থিত নেতাকর্মীরা,প্যানেল চেয়ারম্যান মো: আবুল বাশার এর নিকট জানতে চাইলে তিনি বলেন গত ৯ সেপ্টেম্বর আমাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছে, ১১ সেপ্টেম্বর আমাদের প্রথম মিটিং হয়,বিকেলে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত ও ছাত্র নামধারীরা ইউনিয়ন পরিষদে তালা ঝুঁলিয়ে দেয়, চান্দিনা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি অবহিত করলে তিনি আগামী ২৩ সেপ্টেম্বর পরিদর্শনে আসবেন বলে জানিয়েছে, সে পর্যন্ত তালা যাতে কেউ না খুলে এমন নির্দেশনা দিয়েছেন, কিন্তু হিসাব সহকারী কামরুল ইসলাম আমার সাথে পরামর্শ না করে দুর্বৃত্তদের সাথে সু-সম্পর্ক রেখে তালা খুলে কাজ চালিয়ে যাচ্ছেন,টিসিবি’র পণ্য কে গ্রহণ করলো, কে বিতরণ করছে এ বিষয়ে আমি কিছুই জানি না,তিনি আরও বলেন- সুবিধা ভোগীদের কাছ থেকে কার্ড রেখে দিয়েছেন বলে অনেকেই আমাকে জানিয়েছেন,আমি দায়িত্ব গ্রহণের পর টিসিবি’র মালা মাল এবং চাউল আত্মসাতের মিথ্যা অভিযোগ করেছেন দুষ্কৃতকারীরা,টিসিবি’র ডিলার মো. সাইফুল ইসলাম বলেন, ‘মানুষ বেশি বলে বিতরণের সুবিধার্থে সময় বাঁচাতে কার্ড রেখে দেওয়া হচ্ছে,এগুলোতে সিল, স্বাক্ষর দিয়ে পরে আবার সুবিধাভোগীদের কাছে ফেরত পাঠানো হবে জানান, চেয়ারম্যানের সাথে তার লোকজন যোগাযোগ করেছেন ও বিতরণের সময় ট্যাগ অফিসার ছিলেন বলে তিনি দাবি করেন,চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন জনান,আমি খবর পেয়েছি।নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page