১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পাহাড়ের ঘটনায় উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙামাটি প্রতিনিধি>>> অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধরী বলেছেন, পাহাড়ের ঘটনায় আমরা একটা উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করব আমাদের সহকর্মীদের সঙ্গে আলাপ করার পর।আইনশৃঙ্খলা কোনো অবস্থাতেই অবনতি হতে দেওয়া যাবে না।আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি।যারা আইনশৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দেব না বলেও হুঁশিয়ারি দেন সাবেক এই সেনা কর্মকর্তা।শুক্রবার রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পর শনিবার দুপুরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান।শনিবার বেলা ১২টার দিকে রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারি, সামরিক প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও পাহাড়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজনরা অংশগ্রহণ করেছেন।বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের হাত আমরা ভেঙে দেব।আপনাদের কাছে বার বার অনুরোধ করব, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়।আপনারা আমাদের সহযোগিতা করবেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।প্রশাসনকে সহযোগিতা করবেন।জনগণকে বোঝাবেন যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে,ভালো থাকে।আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি।এসময় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন,পাহাড়ে আসার সময় দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতি দেখেছি, গ্রাফিতির যে বার্তা তা আমরা পার্বত্য চট্টগ্রামে দেখতে চাই।এখানে সম্প্রীতি থাকবে,কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসঙ্গে থাকব,একসঙ্গেই কাজ করব।আজকের বৈঠকে যে বক্তব্যগুলো এসেছে, সবার একই কথা আমরা সম্প্রীতি চাই। কেন জানি কোথাও একটা ছন্দপতন হচ্ছে।ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটা শব্দ উচ্চারিত হয়েছে ষড়যন্ত্র। বাহিরে থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে; আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য।সেই জন্য দাবি আসছে একটা কমিশন বা তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থা করা।দোষীদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার,রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান,পুলিশ সুপার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার,জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য নিরূপা দেওয়ান,বাঙালিভিত্তিক সংগঠনের নেতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।বৈঠক শেষে উপদেষ্টাগণ খাগড়াছড়ি জেলায় যাবেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page