নিউজ ডেক্স>>> মীরের খীল মেম্বারপাড়া সাকিনস্থ রাস্তার উপর শ্বাসরোধ করে হত্যা করে হাসানের লাশ রেলবিট সংলগ্ন কালভার্টের ভিতরে লুকিয়ে রেখেছে।হাসান এর কাছ থেকে পান বিক্রির টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করে এবং মৃত দেহ ঘটনাস্থলে লুকিয়ে রাখে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনার সাথে জড়িত যোবায়ের হোসেন ও বাবু দে কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে জিজ্ঞাসাবাদে তারা দুজন পান বিক্রির টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য হত্যার কথা স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য