১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

উখিয়ার উপকূলে ভেসে এলো তিন লাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

উখিয়া প্রতিনিধি>>> বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকায় তিনটি লাশ ভেসে এসেছে।তবে সমুদ্র সৈকতে ভেসে আসা লাশগুলো পরিচয় এখনো পাওয়া যায়নি।স্থানীয় সূত্র জানায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে প্রথমে একটি লাশ ভেসে আসে।এরপর শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের পাটুোয়ার টেক ও শফির বিল পয়েন্টে লাশ দুইটি ভেসে আসে।স্থানীয়রা বলছেন গত কয়দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে।একারনে অধিকাংশ ফিশিং ট্রলার উপকূলে ফিরতে পারেনি।কক্সবাজারে ১৩ টি ফিশিং ট্রলারে ৫ শতাধিক মাঝিমাল্লা রয়েছে।প্রায় ৫০ ঘন্টা অতিবাহিত হলেও কারো সাথে যোগাযোগ করা যায়নি।নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি হাসান,এফবি আবছার,এফবি সাবিত, এফবি মায়ের দোয়া,এফবি কায়সার,এফবি আব্দুল মালেক এক-দুই,এফবি আঁখি,এফবি তাহসিন,এফবি বাবুল, এফবি নাছির,এফবি সেলিম,এফবি নজির ও এফবি জনি।এ ব্যাপারে ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন,বুধবার থেকে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার উপকূলে।ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ায় উপকূলে ফিরছিলেন জেলেরা।পথিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে।তারমধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছে।এ ব্যাপারে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনকে ফোন করা হলেও তিনি রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।তবে ট্রলার ডুবির ঘটনায় সমুদ্র সৈকতে লাশ ভেসে আসার বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page