৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত নেত্রকোনার মদনে পরিত্যক্ত মুজিব কিল্লা এখন মাদকসেবী ও জুয়াড়িদের আখড়া ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত লিওনেল মেসির সাফল্যের নেপথ্যে হোর্হে মেসির সেই সাহসী সিদ্ধান্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়: কোন দল কতটা এগিয়ে, বাংলাদেশের সমীকরণ কী হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ উপসাগরীয় দেশগুলোর পর্যটকদের কাছে পছন্দের শীর্ষে কাতার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হতাশ কোচ ফিল সিমন্স জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ
আন্তর্জাতিক:
মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার করে ট্রাম্পকে চাপে ফেলার ইরানি পরিকল্পনা ও ঝুঁকি ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখতে পারছে না বলেই কি মক্কা প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প প্রেক্ষাপট: বিপাকে যুক্তরাষ্ট্র, ‘যুদ্ধ অবসানে পথ’ খুঁজছেন শীর্ষ জেনারেল তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল আরব বিশ্ব প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল
     
             

র‍্যাবের যৌথ অভিযানে রূপগঞ্জের স্ত্রী সন্তান হত্যা মামলার আসামী পটুয়াখালী দুমকি থেকে গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় স্ত্রী এবং পাঁচ বছরে কন্যা সন্তানকে হত্যা মামলার পলাতক আসামী মোঃ নুরুজ্জামান আনিস (৩৬) কে পটুয়াখালী দুমকি আঙ্গারিয়া এলাকা থেকে র‍্যাবের যৌথ অভিযানে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করেছে।গত ৭ সেপ্টেম্বর ২০২৪ রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তেতলা এলাকার একটি ভাড়া বাসায় মোঃ নুরুজ্জামান আনিস তার স্ত্রী এবং পাঁচ বছরের মেয়েকে হত্যা করে পালিয়ে যায়।উক্ত ঘটনায় তার শশুর বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ০৯/০৯/ ২০২৪ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং ১২/৩৬৮। উক্ত ঘটনার পর ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ এর যৌথ অভিযানে আসামীকে দুমকি থানা দিন আংগারিয়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।মামলার এজার সূত্রে জানা যায় যে আসামি মোঃ নুরুজ্জামান আনিস ৯ বছর পূর্বে বরগুনা জেলার আমতলী থানার মোঃ শাহজাহান হাওলাদারের মেয়ে রুকসানা বেগম (৩০) কে বিবাহ করেন। দীর্ঘ ৯ বছর সংসার জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। কিন্তু বিবাহের পর থেকে বিভিন্ন বিষয়ে দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকতো।উক্ত কলহের যের ধরে গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় পূর্বের তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর রোকসনা বেগমের সাথে ঝগড়া শুরু করে।ঝগড়ার এক পর্যায়ে নুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর গালে ঘাড়ে হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে।গুরুতর রক্তাক্ত অবস্থায় রোকসানা মেঝেতে লুটিয়ে পড়লে তার ৫ বছরের ছোট্ট কন্যা সন্ধান জান্নাত ঘুম থেকে উঠে চিৎকার করে এবং কান্নাকাটি শুরু করে।তখন আসামি নুরুজ্জামান ধারালো অস্ত্র দিয়ে ছোট্ট কন্যা জান্নাতের মাথায়, গলায়,ও হাতে এলোপাথাড়ি কোপ দিয়ে রক্তাক্ত ও জখম করে। এই ঘটনার পর আসামী তার শ্যালক কে ফোন দিয়ে উক্ত ঘটনার বিষয় জানিয়ে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।উক্ত সংবাদ শুনে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে গিয়ে রোকসনা বেগমকে মৃত এবং শিশু জান্নাতকে রক্তাক্ত অবস্থায় তোষকের উপরে পড়ে থাকতে দেখে।স্ত্রী রোকসানা ঘটনা স্থানে মারা গেলেও কন্যা সন্তান জান্নাতকে রক্তাক্ত অবস্থায় প্রথমে কর্ণগোপ ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় শিশুর জান্নাত মৃত্যু বরণ করে। গ্রেফতারকৃত আসামিকে দুমকি থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page