১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে ইউএনও’র অভিযান ২ ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা কক্সবাজারের সংগীতাঙ্গনে নতুন বিস্ময় শিল্পী ইফতি পাহাড়ে তিন দিনের বিজু উৎসব সম্পন্ন বড়দুয়ারা ব্রীজে জনতার হাতে মাদকসহ কারবারি পাকড়াও সাতকানিয়ায় রহমানিয়া দরবার শরীফের ২৫তম বার্ষিকী ও দস্তরবন্দী সম্পন্ন। সাগরের গানে মুগ্ধ কুড়িগ্রাম টাউন পার্ক সাতকানিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, ডাকাতির প্রস্তুতি পণ্ড পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ওয়ার্ড আওয়ামীলিগ এর সভাপতি কর্তৃক জায়গা দখলের অভিযোগ থানায় মামলা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জান্নাতুল সাফি>>> নবীনগর উপজেলা প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মন মিয়া কর্তৃক একই গ্রামের মরহুম কালিমুদ্দিন এর মেয়ে রাজিয়া বেগম এর ভূমি জোরপূর্বক অবৈধভাবে জায়গা জমি দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী নারী।এ ব্যাপারে ভুক্তভোগী নারী রাজিয়া বেগমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,প্রায় ২৫ বছর যাবত আমি ওয়ারিশ সূত্রে,খারিজ,খতিয়ান এবং বিজ্ঞ আদালতের রায়ের মূলে ০৩ দাগে ২৭.৭৫ শতাংশ ভূমির শান্তিপূর্ণ দখলদার।আমার স্বামীর বাড়ি নবীনগর পৌরসভার আলিয়াবাদ গ্রামে হওয়ায় জায়গা জমি দেখা শোনার জন্য কিছু দিন পর পর ইব্রাহিমপুর গ্রামে যায়।কিছুদিন পূর্বে আমার জায়গায় স্থাপনা নির্মাণের জন্য উপস্থিত হলে ইব্রাহিমপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মেম্বার মন মিয়া তার সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী নিয়ে ক্ষমতার অপব্যবহার করে আমাকে লাঞ্চিত ও অপদস্ত করে।এক পর্যায়ে কুখ্যাত ভূমিদস্যু মন মেম্বার ও তার লাঠিয়াল আমাকে হুমকি দিয়ে বলেন কখনো যদি আমার জায়গায় স্থাপনা নির্মাণ করতে যায় তাহলে আমাকে বিবস্ত্র করে বেঁধে পেটানো হবে এবং আমার প্রাণ নাশের হুমকি সহ প্রদর্শন করে।এই মুহুর্তে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।বাংলাদেশের আইন অনুযায়ী ন্যায় বিচারের জন্য আমি নবীনগর থানায় অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার নবীনগর উপজেলা প্রশাসন এবং বর্তমান সরকারের নিকট আকুল আবেদন অবৈধভাবে দখলকৃত সম্পত্তি উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য অনুরোধ করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page