১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের মানববন্ধনে দুর্বৃত্তদের হামলা,আহত ৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ঢেমশা ইউপি চেয়ারম্যানের মানব বন্ধনে দুর্বৃত্তের হামলায় ১ জন গুলিবিদ্ধ সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।১ সেপ্টেম্বর রোববার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের সামনে উক্ত হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমন।মানব বন্ধনে অংশগ্রহনকারী কয়েকজন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, ভাংচুর, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে গত ২৮ আগস্ট সাতকানিয়া থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমনকে ঢেমশা ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধকের তালিকা থেকে বাদ দিয়ে নিবন্ধক কর্মকর্তা নিয়োগ করার প্রতিবাদে সাধারন জনতা মানব বন্ধনের আয়োজন করে। মানব বন্ধনে দূর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র সহ লাটি ও ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ আক্রমন করার অভিযোগ তুলেছেন মির্জা আসলাম সরোয়ার রিমন চেয়ারম্যানের মা রহিমা বেগম।।তিনি গণমাধ্যমকে বলেন, মানববন্ধন চলাকালে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রসস্ত্র নিয়ে মানব বন্ধনে গুলি চালায় এবং বেপরোয়া মারধর শুরু করে। এ সময় ঢেমশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চৌধুরী হাট এলাকার নুর হোসেনের পুত্র সাকিব (১৮) কোমরে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এছাড়া ৪নং ওয়ার্ডের দরবেশ পাড়ার মৃত জসিম উদ্দিনের পুত্র সাহেদের মাথা ফেটে যায়, ২নং ওয়ার্ডের নুর আহমদের পুত্র জসিম উদ্দিনের হাত ভেঙে যায়। এছাড়াও দরবেশ পাড়ার আবদুল মাবুদের ছেলে শহীদুল ইসলাম মাথায় আঘাত প্রাপ্ত হয়।ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমন বলেন, আমাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলার আসামি করা হয়েছে। মামলার বাদীর সাথে আলাপচারিতার রেকর্ড আছে জানিয়ে মামলার বাদীর কাছে তাকে কেন আসামি করা হয়েছে জানতে চাইলে তিনি তার নাম অন্তর্ভুক্ত করার কথা জানেননা বলে জানিয়েছেন।চেয়ারম্যানকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এলাকাবাসী নারী পুরুষ ও বৃদ্ধরা মানববন্ধনের আয়োজন করলে সেখানে এ হামলার ঘটনা ঘটে।চেয়ারম্যান অভিযোগ করে বলেন, মূলত প্যানেল চেয়ারম্যানকে চেয়ারম্যানের চেয়ারে বসানোর জন্যই এই মামলায় আসামি হিসেবে তার নাম দেওয়া এবং হামলার ঘটনা ঘটেছে।এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যেহেতু মির্জা আসলাম সরোয়ার রিমন নাশকতা মামলার আসামি সেহেতু তার পক্ষে মানববন্ধন করার সুযোগ নেই। তাই আমরা মানববন্ধনের আয়োজকদের নিবৃত করেছি, পুলিশের উপস্থিতিতে কোন ধরনের ঘটনা ঘটেনি, পরবর্তীতে ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। এ বিষয়ে থানায় কেউ কোন ধরনের অভিযোগ বা মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল
একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন

You cannot copy content of this page