২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>>আমি সাতকানিয়া উপজেলার ৬ নং এওচিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য এবং নির্বাচিত হওয়ার পর থেকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে জনগনের অধিকার সংরক্ষন করে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি। টিসিবি পণ্য বিক্রি ও বিতরনে অনিয়ম ও কারচুপির মনগড়া অভিযোগ এনে গত ২৮ আগস্ট’২৪ ইং চট্টগ্রাম সংবাদ নামে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্ট্যালে আমাকে জড়িয়ে যে নিউজ করা হয়েছে, তা ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত ও মনগড়া। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একিই সাথে সাংবাদিকতা একটি মহান পবিত্র পেশা, তাই কারো বিরোদ্ধে মানবাধিকার ও মানহানিকর নিউজ প্রকাশের আগে যথাযথ নিয়মে তথ্য-উপাত্ত উদ্ঘাটন পুর্বক নিউজ প্রকাশ করা সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত। সংবাদে উল্লেখ করা হয়েছে বিভিন্ন মেম্বারদের নামে কার্ড ইস্যু করা হয়েছে,তাতো হতেই পারে। কেননা আমি ৩ টি ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ডের সাধারন সদস্যদের ওয়ার্ডের সুবিধাভোগীরা তাদের মেম্বারদের মাধ্যমে টিসিবি পণ্য নিতে আসতেই পারে। এটাতো দোষের কিছু নয়। নিউজের শুরুতে বলা হয়েছে জামায়াত নেতৃবৃন্দের মাধ্যমে টিসিবি পণ্য সুষ্ট বণ্টন হয়েছে, পরে লিখা হল একেকজন মেম্বার একাধিক কার্ড নিয়ে এসেছে,মেম্বারদের কাছে সংরক্ষিত কার্ডগুলো কি মেম্বারদের নামে ছিল,নাকি সেসব ওয়ার্ডের সুবিধাভোগীদের কার্ড ছিল তা ক্লিয়ার না করে, আমার কাছ থেকে কোন তথ্য না নিয়ে এবং বিত্তবানদের কার্ড দেওয়ার কথা উল্লেখ থাকলেও কোন বিত্তবানদের নাম উল্লেখ না করায় প্রতিবেদক সাংবাদিকতার নীতিমালা লংঘন করেছেন। দেশের সুশাসন ও সংস্কারের স্বার্থে সাংবাদিকরা সুসাংবাদিকতায় আগ্রহী হবে এমনটাই আমি প্রত্যাশা করি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page