১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে লোহাগড়া উপজেলা এলজিইডি প্রকৌশলীকে হুমকি 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসিমকে হুমকি দিয়েছে উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের ছেলে সাকিবুল হাসান অমি (২৪)।সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা উপজেলার প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।সুত্রে  জানা গেছে, যে সকল ছাত্ররা এই হুমকি দিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়।জানা গেছে,মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙ্গিয়ে অমির নেতৃত্বে ৮/১০ জনের একদল ছাত্র  লোহাগড়া উপজেলার (এলজিইডি) প্রকৌশলী আবু সাঈদ মুহাম্মদ জসিমের কক্ষে ঢুকে অমিত বলেন,উপজেলায় কাজ মানসম্মত হচ্ছে না।এ সময় বাক-যুূদ্ধেদুজনে জড়িয়ে পড়ে অমিত প্রকৌশলী জসিমকে হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বিষয়টি  জানাজানি হলে, বুধবার (২৮ আগস্ট) লোহাগড়া উপজেলার  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছাত্ররা এ বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। ছাত্ররা বলেন,আমাদের সাথে প্রথম থেকে এখন পযন্ত লোহাগড়া সংস্কারের কাজ করছি।এ ব্যতীত যেকোনো ধরনের অনৈতিক কর্মকান্ড কেউ অন্যায় ভাবে করতে গেলে লোহাগড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা দায়ভার বহন করবে না। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ এমন কিছু ঘটলে আপনারা তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন।উল্লেখ্য,যেকোনো সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষার্থী পরিচয় বহন করে আমাদের সাথে যে কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে।এ বিষয়ে অভিযুক্ত  অমিতের পিতা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রকৌশলীর সাথে আমার ছেলে অভির গতকাল যা হয়েছে আমি নিজে থেকে মীমাংসা করে দিয়েছি। আমার ছেলে এই ধরনের কোন কর্মকাণ্ডে আর যাবেনা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি, আমার কাছে ছাত্রদের দুটো গ্রুপ আসছিল তাদেরকে আশ্বস্ত করেছি।আপনারা সমন্বয় করে আমার কাছে আসেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page