১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লোহাগড়ায় বন্যার কারণে সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধিঃনড়াইল>>> নড়াইলের লোহাগড়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অনাড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় লোহাগড়ার নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে এসে শেষ হয়।মঙ্গল শোভাযাত্রা নেতৃত্ব দেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি মো: জহুরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।এ সময় লোহাগড়া পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মিলু শরীফ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান ও লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আজাদ।শোভাযাত্রা শেষে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধিকারীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান,সহকারী অধ্যাপক কার্তিক অধিকারী,ডাঃ প্রবীর কুমার দে শ্যাম,তারক গোসাই মন্দির পরিচালনা পর্ষদের আহবায়ক পরিক্ষীত সিকদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর রায়,জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ টিকাদারসহ প্রমুখ।পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের আয়োজনে সোমবার রাতে শ্রীকৃষ্ণ পূজা, ধর্মীয় সংগীত পরিবেশন,আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।উল্লেখ্য,লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যার কারণে সীমিত পরিসরে লোহাগড়ায় জন্মাষ্টমী পালিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page