২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায়  অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারনের মাধ্যমে সংখ্যালঘুরা পেল  চলাচলের রাস্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের  লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে।সীমানা নির্ধারন শেষে প্রাপককে জমি বুঝিয়ে দিয়ে সংখ্যালঘুদের দেওয়া হলো রাস্তা।জানা গেছে,৯০নং লক্ষীপাশা মৌজার এসএ ৪৬০ নম্বর খতিয়ানের ২৬১নম্বর দাগের ০.০৬একর অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে।লক্ষীপাশা গ্রামের বাসিন্দা ব্যারিস্টার দেদার এলাহী গত ৬জুন নড়াইলের জেলা প্রশাসক বরাবর ওই অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারনের আবেদন করেন।আবেদনের প্রেক্ষিতে নড়াইলের রেভিনিউ  ডেপুটি কালেক্টর গালিব মাহমুদ পাশা গত ২৫জুলাই  লোহাগড়া উপজেলা ভূমি অফিসের কানুনগো( সংযুক্তিতে কর্মরত) কে সরকারি  সার্ভেয়ার দ্বারা অবমুক্তকৃত অর্পিত সম্পত্তির সীমানা নির্ধারনপূর্বক আবেদনকারীকে বুঝিয়ে দেওয়ার জন্য দায়িত্ব প্রদান করেন।বৃহস্পতিবার সকালে কানুনগো তার  উপর অর্পিত দায়িত্ব পালন করেন।পুলিশ প্রশাসন এ সময় উপস্থিত ছিলেন।ওই জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশীদের সাথে ব্যারিস্টার দেদার এলাহীর বিরোধ চলছিলো।সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের চলাচলের জন্য প্রশাসন,গ্রামবাসী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে রাস্তার ব্যবস্থা করে দেন।ফলে সংখ্যালঘুরা ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুর,   পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নজরুল মোল্যা, লোহাগড়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ আকতার হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ,মসিয়ার রহমান সান্টু, এনামুল কবির চন্দন।এছাড়াও  সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলম,সৈয়দ শরিফুল ইসলাম সরু, মোঃ জিল্লুর রহমান সহ গণ্যমান্য ব্যাক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।বিকালে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page