২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) সোহেলকে নিয়ে চোরাকারবারিদের গুজব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) এর সোহেল রেজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে একটি অডিও রের্কড ভাইরাল হয়েছে।কিন্তু রহস্যজনক হলেও সত্য যে অল্প সময়ের ভেতরে সেই অডিও রের্কড আবার উদাও হয়ে গেছে। এনিয়ে সিলেটে তোলপাড় সৃষ্টি হয়েছে।তবে অনূসন্ধ্যানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে,সিলেট-তামাবিল হাইওয়ে রোড দিয়ে যানবাহনে করে যে সকল অবৈধ ভারতীয় চোরাই পণ্য দেশের বিভিন্ন প্রান্থে ছড়িয়ে দেয়া হচ্ছিল সেই চোরাকারবারি সদস্যদের গলার কাটাঁ হয়ে দাঁড়িয়েছিলেন ওই উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।তিনি যোগদানের পর থেকে ওই রাস্তা দিয়ে চলাচলরত চোরাকারবারি সিন্ডিকেটদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান দিয়ে আসছিলেন।এই পর্যন্ত প্রায় অর্ধশতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে তার নেতৃত্বে।অনূসন্ধ্যানে এমনটি সত্যতা মিলেছে তিনটি থানা পুলিশরে সংশ্লিষ্ট সূত্রে।

আরও জানা যায় দীর্ঘদিন চাকুরি জীবনে তিনি কোন অন্যায়কে প্রশ্রয় দেননি। অনেক অসাধূ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ছিলেন সোচ্চার।এতে অনেক কতিপয় অসাধু ঘুষখোর পুলিশ সদস্য নির্বাক হয়ে তাকিয়ে থাকতো।অনেককে আবার শাস্তির আওতায় এনেছেন বলেও অনূসন্ধ্যানে জানা যায়।ওই কতিপয় অসাধু পুলিশ সদস্যরা কিছু হলুদ সাংবাদিকদের পকেট মানি করে চোরাই সদস্যদের শেল্টার দিয়ে আসছিলেন। বর্তমান শাহপরাণ (রহ.) পুলিশ ফাঁড়ির আইসি যোগদানের পর চোরাই পণ্যসহ জড়িতদের আইনের আওতায় আনতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর আগে দায়িত্ব অবহেলার কারনে সাবেক আইসি’কে সেখান থেকে সরিয়ে তাকে সিলেট মেট্রোপলিটন (ডিবি) গোয়েন্দা পুলিশে বদলি করা হয়।এছাড়াও আরও একাধিক অসাধু পুলিশ সদস্যের দিকেও কড়া নজর ছিলো ডেপুটি পুলিশ কমিশনার সোহেল রেজার। ইদানিং আন্দোলনের তাপদাহে থানা পুলিশে অনাকাংখিত কিছু ঘটনা ঘটায় প্রকাশ্যে দিবালোকে চোরাকারবারীরা ফের চাঙ্গা হয়ে উঠেছে। এই সূযোগ কাজে লাগিয়ে ফায়দা লুঠতে তারা ভূইফোড় আজব-গুজব, মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত কিছু তথ্য সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে।অসাধু গোষ্ঠির একটাই লক্ষ্য গুজব ছড়িয়ে দিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের নজরে ফেলা গেলে তাকে কোনভাবে সেখান থেকে বদলি করা যায় তাহলে তাদের সৌভাগ্যের দোয়ার খুলে গেলও। ওই সৎ নিষ্টাবান পুলিশ কর্মকর্তাকে বির্তকিত করতে এর আগেও সিন্ডিকেট গোষ্টি হেডকোয়ার্টার অব পুলিশে গোপনে জোর লোবিং চালিয়েছিল বলে ভয়াবহ তথ্য মিলেছে অনূসন্ধ্যানে। এদিকে যে ব্যক্তির ফেসবুক আইডি থেকে শনিবার ভূইফোঁড় অডিও রের্কড ফাঁস করা হয় শেষ পর্যন্ত অল্প সময়ের ভেতরে সেই লিংক গায়েব হয়ে যায়। সারা দেশে আইনের শাসন যখন সংস্কার প্রতিষ্ঠার কাজ চলছে ঠিক সেই সময়ে কুচক্রি মহল ঘটনাকে ভিন্ন পায়তারায় নেওয়ার অপচেষ্টায় লিপ্ত।

এই ব্যাপারে ডেপুটি পুলিশ কমিশনার সোহেল রেজার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সৎপথে চলতে গিয়ে যদি চাকুরী হারাতে হয় এতে কোন দুঃখ নেই। তিনি আরও বলেন, পুলিশে যারা চাকুরি করেন সেখানে সবাইতো খারাপ না তাই বলে কি আমার বাকস্বাধীনতা হরণ করা হবে। এছাড়া আমি এগুলো নিয়ে ভীত নয় কারন কারো সাথে আমি এরকম কোন কথা বলিনি। এসময় তিনি বলেন, গণমাধ্যম হলো স্বাধীন তাই আশা করবো আপনি সত্যতা যাচাই-বাচাই করে সংবাদ পরিবেশন করবেন। তিনি বলেন, আমার চাকুরী জীবনে কিছু করতে পারিনি তার একমাত্র কারন হলো আমার সততা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page