১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

মোংলায় ৩৮টি মন্দিরে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি বাগেরহাটের মোংলা উপজেলার কেন্দ্রীয় মন্দির সহ ৩৮টি মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে এসব মন্দিরের নিরাপত্তায় কোস্টগার্ড নিয়োজিত হয়।এদিন উপজেলার মন্দিরগুলোয় টহল শেষে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মনজুর সাংবাদিকদের বলেন,‘সংখ্যালঘু সম্প্রদায় বলতে কাউকে আলাদা করে দেখতে চাই না।এক দেশ,এক জাতি, আমরা সবাই বাংলাদেশি।এ ছাড়া দেশের চলমান পরিস্থিতিতে যেকোনও ধরনের নাশকতা মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধপরিকর।’জা না গেছে,জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধেও সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।এ ছাড়া কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন মোংলা বন্দর,খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড পশ্চিম জোন।খুলনা ও মোংলা উপকূলবাসী যেকোনও অপ্রীতিকর ঘটনা দেখামাত্রই কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোলরুমে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page