১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

ছাত্রজনতার ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে, শফিকুর রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি,মোঃ আব্দুল কাদির রাজু>>>বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন,স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে শাহাদাতরণকারী ও আহত ছাত্রজনতা জাতীয় বীর।ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে ছাত্রজনতার এই ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড় দিয়েছিল।তারা যেকোন ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল।এজন্য তারা ৩ থেকে ৫ আগস্ট সারাদেশে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়।৪ আগস্ট সিলেটের বিভিন্ন স্থানে এমন অনেক ঘটনা ঘটে।যারা গুরুতর আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।হাসপাতালে ভর্তির সংখ্যা অসংখ্য।তাদের কারো শরীরের একদিক দিয়ে গুলি ঢুকেছে অন্যদিকে বের হয়েছে। কারো হাত-পা গুঁড়ো হয়ে গেছে।পেট ছিদ্র হয়ে গেছে।এসব দৃশ্য খুবই কষ্টদায়ক।তাদের এই ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে।তিনি বলেন,৫ আগস্ট পর্যন্ত এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার বিশাল বিজয় অর্জিত হয়েছে।স্বৈরাচারী সরকারের পতন হয়েছে।মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। হাসিনা সরকারের পতন পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেসী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এ থেকে জাতিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।আমরা হানাহানি,ভেদাভেদ চাইনা।আমরা মিলেমিশে দেশটাকে গড়তে চাই।জামায়াত দেশ জাতি ও মানবতার কল্যাণে ছিল,আছে এবং ভবিষ্যতে থাকবে।তিনি শনিবার দুপুরে চলমান ছাত্রজনতার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে দেখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল,ইবনে সিনা হাসপাতাল ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন,পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, সিলেটে একজন সাংবাদিক শহীদ হয়েছেন। সাংবাদিকরাও আমাদের অংশ।তারাও এ যুদ্ধে শরীক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তাদের কাজ।আমাদের চেয়ে তাদের দায়িত্ব আরও বেশি।সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা মারা গেছেন।তাদের ত্যাগ যেন আমরা সারাজীবন মনে রাখি।এসময় উপস্থিত ছিলেন,জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান,জেলা উত্তরের আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান,মহানগর নায়েবে আমীর মাওলান সোহেল আহমদ,সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী,সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল,জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার,সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন,সহ সেক্রেটারী মাঃ ইসলাম উদ্দিন,সদর উপজেলা আমীর নাজির উদ্দিন ও সেক্রেটারী আল ইমরান প্রমূখ।এদিকে,বিকেলে আমীর জামায়াত ডা: শফিকুর রহমান বিগত ছাত্রজনতার আন্দোলনে হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত সিলেট সদর উপজেলার মোস্তাক আহমদ ও ঢাকায় নিহত সদর উপজেলার ওয়াসিম আহমদের পরিবারকে সহমর্মিতা প্রদান করেন।এসময় তিনি নিহত দুজনের পরিবারকে নগদ ১ লক্ষ টাকা উপহার দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল
একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন

You cannot copy content of this page