৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির পাসপোর্ট এ্যান্ড্রোলমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ভোগান্তির অবসান হলো- কনসাল জেনারেল।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্টঃইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার এবং আসিফ শাহরিয়ার রাজিব >>> কনস্যুলেট সূত্রে জানা যায় এতে অগ্রধিকার পাবে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট, এবং সংশোধনী করন পাসপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির মিশনে প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট করার জন্য সাধারণ ভাবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিল না, বিধায় প্রতারক চক্রের মাধ্যমে অ্যাপার্টমেন্ট সংগ্রহ চেষ্টা করে আসছিল প্রবাসীরা। খবরটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর দৃষ্টিগোচর হলে তিনি প্রবাসীদের এই সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, আগামী আগস্ট থেকে শনি ও রবিবার মিলান বাসীর জন্য কনস্যুলেট সেবা প্রদান করার আগ্রহ পরিকল্পনা রয়েছে।যার মাধ্যমে প্রবাসীদের এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। এছাড়াও প্রতিদিন কনস্যুলেটে সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেইল এর মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পেতে পারেন। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট এবং সংশোধনের জন্য আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বলে কনস্যুলেট সূত্রে জানানো হয়।তাই ভুক্তভোগীদের কোনো দালাল ও প্রতারক চক্রের মাধ্যমে টাকা লেনদেন করে অ্যাপার্টমেন্ট সংগ্রহ না করার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এদিকে গ্রাহকের তুলনায় সেবা প্রদান কারী কর্মকর্তা কম থাকায় প্রতিদিনই প্রবাসীদের চাপ ঠেকাতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের।তাই কনস্যুলেটে জনবল বাড়ানোর দাবি জানান প্রবাসীরা। উল্লেখ্য গতকাল ২৪ জুন বিকালে কনস্যুলেট সভাকক্ষে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং উপদেষ্টা তুহিন মাহমুদ এর সাথে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর মতোবিনিময় কালে তিনি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে জানান। এসময়ের উপস্থিত ছিলেন ভাইস কনসাল তাজ উল ইসলাম এবং প্রেসক্লাব প্রচার সম্পাদক রতন হক।

মিলানে কনস্যুলার সেবার মাধ্যমে লাঘব হবে প্রবাসীদের এ্যপয়েনমেন্ট
সমস্যা এমনটি প্রত্যাশা সবার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page