১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লোহাগড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযোগ সেনা সদস্যের বিরুদ্ধে এলাকায় তোলপাড়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নড়াইল প্রতিনিধি>>> নড়াইলের লোহাগড়ায় এক সেনা সদস্যের বিরুদ্ধে কিশোরীকে দশম বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা।এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা দলিল লেখক মোঃ জিয়াউর রহমান এর ছেলে সেনা সদস্য মোঃ বাকের ওরফে পিয়াস ওরফে বাকি বিল্লাহ গত চার বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন।চাকুরীর দুই বছর পর মাউলি গ্রামের আবেদ মোল্যার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়।এর পর থেকে দুজনের মধ্যে শুরু হয় প্রেমজ সম্পর্ক।মোবাইল, ফেসবুক ম্যাসেঞ্জার সহ নানা মাধ্যমে তাদের মধ্যে অন্তরঙ্গ কথা হতো।এমনকি নানা রঙের ছবি-ভিডিও দেয়া-নেয়াও হতো।তাদের মধ্যে কয়েক দফায় সরাসরি দেখা-সাক্ষাতও হয়েছে।অভিযুক্ত বাকের বর্তমানে টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসে কর্মরত আছেন বলে ওই ছাত্রী জানান।ওই কিশোরী অভিযোগ করেন,চলতি বছর ২৭ জানুয়ারি সেনা সদস্য বাকের আমাকে বিয়ে করতে যাবার কথা বলে তার গ্রামের বাড়ি পাঁচুড়িয়ায় নিয়ে যায়।ঘরে ঢোকার সাথে সাথে বাকের দরজা বন্ধ করে দেয়।আমার ইচ্ছার বিরুদ্ধে তখন বাকের আমাকে ধর্ষণ করে।ওই বাড়িতে বাকেরের বন্ধু পল্লব(প্রিয়) ছিলো।এসময় বাকের আমাকে বলে খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করবো।ধর্ষণের কয়েক মাস পর বিয়ে করতে বললে বাকের নানা তালবাহানা শুরু করে।বাকের সহ তার আত্মীয় স্বজন ও পরিবারের সাথে যোগাযোগ করলে সকলেই আমার সাথে দূর্ব্যবহার করে।তারা জানায়,বাকের অন্য কোথাও বিয়ে করেছে।পরে বাকের আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।আমাকে মোট দুবার পাঁচুড়িয়া গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।ওই ছাত্রী আরো জানান, উপায়ন্তর না পেয়ে আমি গত ২ জুন লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামস্থ্য বাকেরের বাড়িতে যাই।বাকেরের মা-বাবাকে জানাই ” আপনাদের ছেলে আমার সাথে দুই বছর যাবৎ প্রেম করেছে।এমনকি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে।আমি বাকেরকে বিয়ে করতে চাই।” বাকেরের বাবা-মা পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার কথা শোনে।এরপর পুলিশ বিষয়টি লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়াকে অবগত করে দায়সারা দায়িত্ব পালন করে চলে যায়। এরপর পৌর কাউন্সিলর তার নিজ বাড়ির উঠানে ছেলের বাবা ও চাচা এবং মেয়ের বাবা কে নিয়ে ঘটনার মিমাংশার জন্য বসেন।বৈঠকে ধর্ষিতা ছাত্রী বলেন,যেহেতু আমাকে নষ্ট করা হয়েছে।আমাকে বিয়ে করতে হবে।না হলে আত্মহত্যা করবো। এসময় বাকেরের বাবাসহ চাচা জাহিরুল ইসলাম বলেন, বাকের গত ঈদের পরে বিয়ে করেছে।তাই ওই কিশোরীকে বিয়ে করা সম্ভব নয়।ওই মেয়েকে কিছু টাকা দিয়ে মিমাংশা করে দেন।ওই বৈঠকে সিদ্ধান্ত হয় পরবর্তী শালিস বৈঠকে অভিযুক্ত ছেলে সেনা সদস্য কে উপস্থিত থাকতে হবে।তাই আগামী ২১ জুন শালিস বৈঠক অনুষ্ঠিত হবে।শালিসের শেষ পর্যায়ে দুটি পক্ষের মধ্যে মতবিরোধ নিয়ে হাতাহাতি হট্রগোলের ঘটনা ঘটে।অভিযুক্ত সেনা সদস্য বাকের স্থানীয় সাংবাদিকদের বলেছেন,আমার সাথে ওই ছাত্রীর প্রেম ছিলো।ধর্ষণের কথা সঠিক নয়।আমি তাকে বিয়ের প্রলোভন দেখাইনি।পৌর কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন,পুলিশ বিষয়টির মিমাংশার জন্য আমার ঘাড়ে চাপাইছে।এ ঘটনা নিয়ে আমার মানসম্মান ক্ষুন্ন হয়েছে।আমি এর শালিস করতে পারবো না।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১৯২১-২৫০১২০

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page