৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

হামলা জোরদার করতে পারে রাশিয়া: জেলেনস্কি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক>>> ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন,রাশিয়া হামলা জোরদার করতে পারে।পশ্চিমাদের দ্রুত সমাধানের আহ্বানের প্রেক্ষিতেশুক্রবার এক সাক্ষাতকারে তিনি আরো বলেছেন, কিয়েভ কেবল ‘ন্যায্য শান্তি’ চায়।জেলেনস্কি আরো আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ জাহাজ পাঠাতে মিত্রদের কাছে আবারো আহ্বান জানিয়ে বলেছেন,রাশিয়ার জন্যে সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো রুশ অঞ্চলে পশ্চিমাদের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা।এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সৈন্যদের ধীরে ধীরে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে জেলেনস্কি বলেছেন,ইউক্রেন তার প্রতিরক্ষা লাইন ধরে রাখবে এবং রাশিয়ার বড়ো ধরনের যে কোন অভিযান থামিয়ে দেবে।তিনি আরো বলেছেন,কেউ হাল ছেড়ে দিতে যাচ্ছে না।এদিকে অলিম্পিকের জন্যে সাময়িক যুদ্ধবিরতির যে আহ্বান ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি।তিনি বলেছেন, এর মানে দাঁড়াবে মস্কোর হাতে সুবিধা তুলে দেয়া।রাশিয়া সৈন্য ও গোলাবারুদ পাঠানোর আরো সুযোগ পেয়ে যাবে।জেলেনস্কি আগামী মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতে চীন ও উন্নয়নশীল বিশ্বের অনেক দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন,চীনের মতো বিশ্ব খেলোয়াড়দের রাশিয়ার ওপর প্রভাব রয়েছে।এ ধরনের দেশগুলো যতো আমাদের পাশে থাকবে রাশিয়া যতোটাই অগ্রসর হবে ততোটাই তাকে মূল্য চুকাতে হবে।জেলেনস্কি বলেছেন, আমরা চাই ন্যায্য শান্তির সাথে যুদ্ধ শেষ হোক।পশ্চিমারা চাচ্ছে যতো দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হোক।তাদের কাছে সময় এবং এটাই তাদের কাছে ন্যায্য শান্তি।রুশ আগ্রাসনের মুখে খারকিভ থেকে হাজার হাজার লোক পালাতে বাধ্য হয়েছে।এ প্রেক্ষিতে তিনি বলেছেন, খারকিভের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে,তবে সেখানে স্থিতিশীলতা নেই।সাক্ষাতকারে জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা প্রসঙ্গে বলেছেন,দেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় ইউক্রেনের কেবল ২৫ শতাংশ আকাশ প্রতিরক্ষা রয়েছে।তিনি বলেন, রাশিয়ার সাথে পাল্লা দিয়ে আমাদের ১২০ থেকে ১৩০টি এফ-১৬ যুদ্ধবিমান দরকার।তিনি এসব যুদ্ধাস্ত্র দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page