১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

দিরাইয়ে প্রদীপ রায় ও শাল্লায় অবনী মোহন দাস বেসরকারীভাবে চেয়ারনম্যান নির্বাচিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে প্রথম ধাপে দিরাই ও শাল্লা এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে বেসরকারীভাবে প্রদীপ রায় ও এড. অবনী মোহন দাস নির্বাচিত হয়েছেন।দিরাইয়ের উপজেলা নির্বাচনেমোট ৭৪টি ভোটকেন্দ্রের বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় দোয়াত কলম প্রতি নিয়ে ৩০ হাজার ৪৫২ ভোট পেয়ে নিার্বচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী দিরাই উপজেলা যুবলীগের সভাপতি(ঘোড়া প্রতিক) নিয়ে ১৯ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন পরাজিত হয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছেন আনারস প্রতিক নিয়ে বিএনপির বহিস্কৃত নেতা মোঃ গোলাপ মিয়া ৮ হাজার ৪৪১ ভোট পেয়েছেন।ভাইস চেয়ারম্যান (পূরুষ) পদে এবি এম মনসুর সুদীপ নির্বাচিত হয়েছেন।এদিকে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩৭টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে ঘোড় প্রতিকে এড. অবণী মোহন দাস ২৪ হাজার ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার ১৫ হাজার ৪৭৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ার(পূরুষ) পদে অরিন্দম চৌধুরী অপু (মাইক) প্রতিকে ৯০৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী কালিপদ রায়(বই) প্রতিকে ৬ হাজার ২০০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সব্বরী মজুমদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়ে তা চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।এই দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন,ভাইস চেয়ারম্যান(পূরুষ) পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।দুই উপজেলার মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৮৭ হাজার ১২৭জন এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা হলো ১১১টি।এরমধ্যে দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান(পূরুষ) পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধীতা করছেন।এই উপজেলার ৯টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৭ হাজার ২২৫ জন।এরমধ্যে পূরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ৭৮০ জন এবং নারী ভোটার রয়েছেন ৯৭ হাজার৩৫৪ জন।অপরদিকে শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন,ভাইস চেয়ারম্যান(পূরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।এই উপজেলার ৪টি ইউনিয়নের ৩৭টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো ৯৩ হাজার ১২৭ জন।এরমধ্যে পূরুষ ভোটার ৪৬ হাজার ৯৭৯ জন এবং নারী ভোটার ৪৬ হাজার ১৪৮ জন।প্রতিটি কেন্দ্রে পুলিশ,র‌্যাব,বিজিবি ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে প্রশাসনের তরফ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স,মোবাইল টিম প্রতিটি ভোটকেন্দ্রে টহল দিয়েছে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনী শক্ত অবস্থানে থাকার কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষ হয়েছে।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানানা,দিরাই উপজেলায় ২৭টি ঝুকিপূর্ণ কেন্দ্র এবং শাল্লা উপজেলায় ২২টি ঝুকিপূর্ণ কেন্দ্রে থাকায় এসব কেন্দ্রে ৬জন কওে পুলিশ সদস্য মোতায়েন ছিল তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি।এ ব্যাপারে জেলা রির্টানিং অফিসার(জেলা প্রশাসক) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন,যেকোন মূল্যে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি প্রশাসনের ছিল বলেই ভোটগ্রহন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। 

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮.০৫.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের জন্য নারীরা আপনাকে ঘিরে ধরেছিল হাসনাতকে প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়।
জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান
মরহুমা খালেদা জিয়ার স্মরণে কুড়িগ্রামে ছিন্ন মুকুল বাংলাদেশের দোয়া ও কোরআন খতম
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল
একদলীয় শাসন রুখতে পিআর প্রক্রিয়া বাধ্যতামূলক

You cannot copy content of this page