২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ময়মনসিংহের সন্তোষপুর শালবন: ইকোপার্ক প্রকল্পের সাথে কৃষিনির্ভর জীবিকার সমন্বয় প্রয়োজন তরুণ নির্মাতাদের জন্য ২৫ লাখ টাকার ফান্ড: শুরু হচ্ছে অ্যাডফা শর্ট ফেস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন গভীর সংকটে সিটি গ্রুপ: ঋণের পাহাড় ও লোকসানের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ। চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
আন্তর্জাতিক:
ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ?
     
             

দলীয় প্রতীক না দেওয়া আরেকটা ফাঁদ: মির্জা আব্বাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোজাহারুল ইসলামের স্টাফ রিপোর্টার ঢাকা>>> উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়াকে আরেকটা ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, ফাঁদ পেতেছিলেন বিএনপিকে নির্বাচনে নেবেন।কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে।যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না,সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নেই।শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা আব্বাস এ কথা বলেন।‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিবের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি আয়োজন করে ‘হাবিবুর রশীদ মুক্তি পরিষদ’।ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশে মির্জা আব্বাস বলেন,একনায়কতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না।৭ জানুয়ারি কি লোকজন ভোট দিতে গিয়েছিল?এবারও (উপজেলা নির্বাচনে) যাবে না।উপজেলা নির্বাচনে নিজেরাই নিজেদের প্রার্থীদের দাঁড়াতে দিচ্ছে না এমন কয়েকটি ঘটনার উল্লেখ করে মির্জা আব্বাস বলেন,বিএনপি দাঁড়ালে কী অবস্থা হতো! আমাদের সিদ্ধান্ত সঠিক আছে,সঠিক থাকবে।বর্তমানে ‘স্বৈরশাসন’ চলছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন,জনরোষের মুখে একদিন না একদিন এই সরকারের পতন ঘটবেই।এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।গ্রেফতার করে বিশ্বে কোনো আন্দোলন থামানো গেছে বলে জানা নেই।বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা আন্দোলন করছি,আন্দোলন হবে, মুক্ত হবে দেশ-আমি দেখতে পারব কি না,জানি না।কিন্তু কেউ না কেউ আসবে দেশকে মুক্ত করার জন্য।আমাদের নেতা তারেক রহমান একদিন দেশে ফেরত আসবেন।জনরোষের মুখে এই সরকারের যখন পতন হবে, তখন তিনি দেশে ফেরত আসবেন,নেতৃত্ব দেবেন দেশকে।সরকারকে উৎখাত করা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আমরা তো সরকার দেখি না।এই সরকারকে উৎখাত করা বা রাখার দায়দায়িত্ব বিএনপি বহন করে না।জনগণ যখন মনে করবে, তখন লাঠি দিয়ে এ সরকারকে ফেলে দেবে।খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর পথে গিয়ে দাঁড়িয়েছেন বলে মনে করেন বিএনপির এই নেতা।তিনি বলেন, তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বলেছি। তার অবস্থা ভালো নয়।তারা (ক্ষমতাসীন দলের নেতারা) বলেন, আইন নেই।আইন থাকবে না কেন?রাশেদ খান মেননকে বিদেশে পাঠানো হয়নি?আ স ম আবদুর রবকে বিদেশে পাঠানো হয়নি?আ স ম রবকে বন্দি অবস্থায় বিদেশে পাঠানো হয়েছিল।‘খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তা ঠিকঠাক করছেন’- ক্ষমতাসীন দলের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কী ঠিক করছেন,জানা নেই।বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন,টাকাপয়সা নেই।কয়েকজন লোকের দিকে নজর দেন,পেট বড় হয়ে গেছে।হাজার হাজার,লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে।ওই উন্নয়ন চুরির উন্নয়ন,দেশের মানুষ মেনে নেবে না।আয়োজক সংগঠনের সভাপতি জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী,যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
দেশে ম্যালেরিয়া ও এইচআইভি সংক্রমণের হার বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

You cannot copy content of this page