৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

টেকনাফে ২ দিন পর অপহৃত শিশু উদ্ধার,গ্রেপ্তার ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক  >>> মাদ্রাসা থেকে বাড়ির ফেরার পথে কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া শাল বাগান এলাকা হতে অপহরণের শিকার মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সাইফ  উদ্ধার; অপহরণ চক্রের মূলহোতাসহ পাঁচজন  কে গ্রেফতার করছে কক্সবাজার র‍্যাব ৷সোমবার (৩০ এপ্রিল২০২৪) ৪:৩০ ঘটিকার সময় টেকনাফ নয়াপাড়া শাল বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় ৷গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকার-নুর আলম’র ছেলে৷হাসান বশর (১৯) (রোহিঙ্গা), 
টেকনাফ শালবন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প, এলাকার-আবুল ফয়েজ প্রকাশ মাঝি’র ছেলে৷ মোঃ আব্দুল্লাহ (১৬), 
টেকনাফ জাদিমুড়া এলাকার-সৈয়দ হোছনের ছেলে ৷সেলিম (৪৭), টেকনাফ নাজিরপাড়া এলাকার 
-মৃত ঠান্ডা মিয়া’র ছেলে।আক্তার কামাল(১৬) টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকার -আবুল কালামের ছেলে ৷
কক্সবাজার র‍্যাব -৭’র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী আজ দুপুরের সংবাদ থেকে জানান৷বিগত ২৮ এপ্রিল ২০২৪ তারিখ কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া শাল বাগান রাস্তার মাথা থেকে জাদিমুড়ার রহমানিয়া হোসাইনিয়া মাদ্রাসা নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সাইফ (৯) নামে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত ভিকটিম প্রতিদিনের মত মাদ্রাসা ছুটি হয়ে রাত হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে পরদিন সকালে একটি মোবাইল ফোন থেকে কল করে সাইফ’কে পেতে বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ দাবী এবং মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার সাথে সাথে জনমনে ব্যাপক সমালোচনা ও ভিকটিমকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।অপহরণের ঘটনাটি সম্পর্কে অবগত হওয়া মাত্রই র‌্যাব-১৫ ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল কক্সবাজারের টেকনাফ থানাধীন শালবাগান রোহিঙ্গা ক্যাম্প,জাদিমুড়া, দমদমিয়া এবং নাজিরপাড়া এলাকায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মোঃ সাইফ (৯), পিতা-মৃত মোহাম্মদ হোছন, সাং-জাদিমুড়া নয়াপাড়া, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজারকে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ০২টি এন্ড্রয়েড ফোন, ০২টি বাটন ফোন, ০১টি ঘড়ি এবং নগদ ৩০০/- টাকা। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহৃত ভিকটিম সাইফ’কে ঘটনার দিন টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় মর্মে স্বীকার করে। আরো জানা যায়, গ্রেফতারকৃতরা অপহরণ ও কিশোর গ্যাং এর সদস্য। তারা স্থানীয় ও রোহিঙ্গা কম বয়সী যুবকদের ১২-১৫ জনের সমন্বয়ে একটি কিশোর তৈরী করে এবং অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। তাদের গ্যাং এর সদস্যদের কয়েকটি গ্রুপে ভাগ করে এই অপহরণ ও মুক্তিপণ আদায় কার্য সম্পাদন করে থাকে মর্মে স্বীকার করে। 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে  বলেও জানান তিনি। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের
চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

You cannot copy content of this page