১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

শার্শায় বেওয়ারিশ কুকুরের আতংকে সাধারণ মানুষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি>>> যশোরের শার্শায় ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। প্রতিদিন এসব বেওয়ারিশ কুকুরের উপদ্রবে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ।ফলে রাস্তা ঘাটে মানুষ ভয়াভহ আতংকের মধ্য দিয়ে চলাচল করছে।উপজেলার বিভিন্ন এলাকায় একই অবস্থা বিরাজ করছে।সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন সরকারী ভাবে বেওয়ারিশ কুকুর নিধনে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না থাকায় বেওয়ারিশ পাগলা কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।কুকুর নিধন না করায় শুধু শার্শা উপজেলা নয় দেশ জুড়ে অলি-গলিতে বেওয়ারিশ কুকুরে ভরে গেছে।বেওয়ারিশ কুকুরের উপদ্রবে রাস্তা ঘাটে চলাচল করতে হিমসিম খাচ্ছে পথচারী সাধারণ মানুষ।গত এক সপ্তাহের ব্যবধানে এই উপজেলায় শিশুসহ প্রায় অর্ধশত মানুষের কামড় দিয়েছে বেওয়ারিশ পাগলা কুকুর।এখন এক প্রকার কুকুর আতংকে বিরাজ করছে এই উপজেলার মানুষের মনে।আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য সেবালয়ে চিকিৎসা নিচ্ছেন।শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের ইমানুর রহমান(৩৫) পিতা ইদ্রিস আলী,মুনছুর আলী (৩৫) পিতা জমসের আলী,রাহুল (১৮) পিতা শহিদুরুজ্জামান ও বারোপতা গ্রামের আব্দুল মজিদ(৫৫) পিতা মৃত নজির আহমেদ,পারভীনা (৩৩) স্বামী মুকুল,বেনাপোল পৌরসভা সাদীপুর গ্রামের বৃষ্টি (১১) পিতা জাহিদুল ইসলাম,নাভারণের বাসিন্দা শাকিরুল আলম বলেন, কুকুর নিধন করতে না পারলে এ বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনে দিনে আরো বেড়ে যাবে। কুকুরের কামরে আক্রান্ত হবে অনেকেই, আহতদের সংখ্যা দীর্ঘ হবে।তাই কুকুর নিধন করা খুবই দরকার।খোকন বলেন:আমরা রাতে পায়ে হেটে যেতে ভয় পাচ্ছি।এত পরিমাণে কুকুর যে, কোথা থেকে এসে আক্রমণ করবে তা বুঝার উপায় নাই। আমাদের এলাকায় ইতিমধ্যে কয়েকজনকে কামড়ে দিয়েছে। উপজেলায় প্রতিদিনই কোথাও না কোথাও এই বেওয়ারিশ পাগলা কুকুরের আক্রমণের কথা শোনা যাচ্ছে।এব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান,প্রতিদিন কুকুরে কামড়ানো আহত রোগী ভ্যাকসিনের জন্য আসছে।এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কুকুরে কামড়ানো রোগীরকে আমরা ভ্যাকসিন ও চিকিৎসা দিয়ে যাচ্ছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page