২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পার হলেও মধ্যযুগীয় কায়দায় তান্ডব চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি : নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্ৰামে গত ১৩ জানুয়ারী কৃষক ওলিয়ার রহমান মোল্যা (৭১) খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটিয়া গ্রামে বাড়িঘর ভাংচুর,লুটপাট এবং মাছের ঘের লুটপাটের মহোৎসব শুরু হয়েছে।এসব ভাংচুর ও লুটপাটের ঘটনায় লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় মানুষের মাঝে ভাংচুর ও লুটপাট আতংক বিরাজ করছে।ক্ষতিগ্রস্তরা জানান,গত ১৩ জানুয়ারি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্রামে ওলিয়ার রহমান নামের একজন বৃদ্ধ খুন হয়।এই খুনের ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ মার্চ চরমাওলী গ্রামের মৃত জাকু মোল্যার ছেলে যুবদল নেতা ইসলাম মোল্যার নেতৃত্বে একই গ্রামের জসিম মোল্লা,সোহাগ মোল্লা,তরিকুল মোল্লা, রমজান মোল্লা,সাফায়েত মোল্লা,রুবেল মোল্লা,সবুজ মোল্লা, নুরনবী মোল্লাসহ আরও ২০/২৫ জনের একদল সন্ত্রাসী হ্যামার, লোহার রড,রামদা,শড়কি,বল্লম নিয়ে লুটিয়া গ্রামের মোস্তফা কামাল ওরফে ওকিলের পাকা বাড়ি ও শাফি খানের পাকা বাড়ি লুটপাট করে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয়।এ ঘটনায় ওই দুই পরিবারের প্রায় কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।এরপর ওই একই সন্ত্রাসীদের নেতৃত্বে ২১ এপ্রিল রাতে জিকু বিশ্বাসের আধাপাকা টিনের ঘর লুটপাট শেষে ভেঙে গুড়িয়ে দেয়।এরপর ২৪ এপ্রিল দিবাগত রাতে নড়াইল জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: ফিরোজ শেখের বসত বাড়িতে লুটপাট ও হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে।এতে ইউপি সদস্য ফিরোজ শেখের কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভাংচুর ও লুটপাটের ঘবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।এ ব্যপারে ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য ফিরোজ শেখ গণমাধ্যম কর্মীদের বলেন,চরমাওলী গ্রামের মৃত জাকু মোল্যার ছেলে যুবদল নেতা ইসলাম মোল্যার নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী আমার বাড়িসহ আরও তিনটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করে ব্যপক ক্ষয়ক্ষতির সাধন করেছে।তিনি আরও বলেন,অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই এলাকায় চরম আতংক বিরাজ করছে। ভয় ও আতংকে অনেকেই বাড়ি ঘরে ফিরতে পারছেন না। এসব মানুষেরা মানবেতর ভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।এ ব্যপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,এসব ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে।আসামিরা পালিয়ে থাকায় আসামিদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।তবে ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশ তৎপর রয়েছে।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১৯২১-২৫০১২০

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page