২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত রাজশাহীতে মা-ভাইকে বটি দিয়ে কুপিয়ে জখম ১৬ ডিসেম্বরেই কি চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল? নতুন বার্তা দিলেন বিমানমন্ত্রী
আন্তর্জাতিক:
ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
     
             

নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে, ২১ এপ্রিল রবিবার সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য কাজী শাহজামান বাবুল এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সেলিম।ভাইস চেয়ারম্যান পদে যে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ,সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, মুফতি মুস্তাফিজুর রহমান,যুবলীগ নেতা মোঃ রাকিবুজ্জামান লস্কর এবং সাহেব আলী মিয়া।এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার রিটা,উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সাহানা পারভিন মনি ও আইরিন খান।মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে নগরকান্দা উপজেলা পরিষদ গঠিত।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৪ শত ৯৭ টি,এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৮ হাজার ৭৪ টি, নারী ভোটারের সংখ্যা ৮১ হাজার ৪ শ ২৩ টি।

মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
২১ এপ্রিল ২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব
খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক: টানাপড়েন কাটিয়ে নতুন করে কূটনৈতিক দৌড়ঝাঁপ

You cannot copy content of this page