২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নমিনেশন ফরম জমা দিলেন —সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে নমিনেশন ফরম জমা দিলেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলাম।মুন্সি নজরুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের সম্ভ্রন্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।তার পিতা মরহুম মুন্সি আব্দুল বারী মল্লিকপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর চেয়ারম্যান ছিলেন। তাছাড়া সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলামের ৫ ভাই সকলেই ছিলেন বীরমুক্তি যোদ্ধা।তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অন লাইনের মাধ্যমে নির্বাচন কমিশনে লোহাগড়া উপজেলার চেয়ারম্যান পদে নমিনেশন ফরম জমা দেন। নমিনেশন ফরমে প্রস্তাবকারী হলেন বীর মুক্তিযোদ্ধা,নড়াইল জেলা পরিষদের সুযোগ্য সদস্য ও পাচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সামছুল আলম ( কচি) এ বিষয়ে প্রস্তাবকারী সৈয়দ সামছুল আলম কচির সাথে আমিন টেলিভিশনের সাংবাদিকের সাথে কথা হলে তিনি বলেন ১৯৭১ সালে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সাবেক আইজিআর নজরুল সাহেব একজন মুক্তিযোদ্ধা,তাছাড়া তিনি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।সার্বিক দিক বিবেচনা করে সাবেক আইজিআর নজরুল ইসলামকে যোগ্যমনে করে আমি তার নির্বাচনী নমিনেশন ফরম প্রস্তাবকারী হয়েছি।এবিষয়ে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমি দীর্ঘদিন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান ছিলাম।চাকুরী শেষে নাড়ীর টানে লোহাগড়ায় এসেছি লোহাগড়াবাসীর সেবা করার জন্য। সকল জল্পনা কল্পনা কাটিয়ে বৃহস্পতিবার ১৮ এপ্রিল অনলাইনের মাধ্যমে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার নমিনেশন ফরম জমা দিয়েছি।আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করছি মহান আল্লার পাকের ইচ্ছায় লোহাগড়াবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিবে।আমি তৃণমূলে এবং সমাজের দুস্থ অসহায়দের সেবা করার জন্য নির্বাচনে নেমেছি।আমি দূর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়তে চাই।আমি আপনাদের মাধ্যমে আরকটি কথা বলতে চাই, আমি ৫ সন্তানের জনক আমার ৪ সন্তান প্রবাসী আরেক সন্তান এমবিএস ডাক্তার সুতারাং আমার চাওয়া পাওয়ার কিছু নাই বাকি জীবন টা লোহাগড়াবাসী সেবা করতে চাই।এসময় উপস্থিত ছিলেন,বীরমুক্তি যোদ্ধা ও নড়াইল জেলা পরিষদের সদস্য সৈয়দ সামছুল আলম কচি,আওয়ামীলীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম,,মল্লিকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ নুরুজ্জামান,বিশিষ্ট সমাজ সেবক মুন্সি গোলাম সারওয়ার,প্রমুখ।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল -০১৯২১-২৫০১২০
১৯-০৪-২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page