১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লোহাগড়ার ইতনায় বাবা বুড়ো ঠাকুরের সনাতন ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়ার ইতনায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের ১৯তম ধর্মীয় অনুষ্ঠান ও বৈশাখী উৎসবের উদ্বোধন করেন,লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সস্পাদক ও ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান।২শত বছরের বাবা বুড়ো ঠাকুরের হীজল গাছ তলার ধামে মানব কল্যানে চার দিন ব্যাপী পুজা,ধর্মীয় অনুষ্ঠান ও কবি গান অনুষ্ঠিত হবে।মঙ্গলবার(১৬এপ্রিল) দুপুরে ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বুড়ো ঠাকুরের গাছতলা ধামের নির্বাহী কমিটির সভাপতি অলোক কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,কাশিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান খান মশিয়ার রহমান,বুড়ো ঠাকুরের মেলা উদযাপন কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস,সহ সভাপতি বিজন কুমার সেন,নির্বাহী কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এবং ইতনা স্কুল ও কলেজের সভাপতি উজ্জল গাঙ্গুলী,যুগ্ম সাধারন সম্পাদক প্রবীর কুমার সাহা,সাংগঠনিক সম্পাদক প্রকাশ কুমার বিশ্বাস,প্রচার সম্পাদক তপন সাহা,সদস্য ইতনা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ সরকার, ইউপি সদস্য তমাল কুমার কুন্ডু প্রমুখ।উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এ বছরও বৈশাখের ১ম সপ্তাহে ৪ দিন ব্যাপী এ মেলা শুরু হয়েছে।সকাল থেকে বিভিন্ন জেলার হাজার হাজার দর্শনার্থী ও ভক্তবৃন্দের সমাগম ঘটতে থাকে।ভক্তবৃন্দরা তাদের জমির প্রথম ফসল ও ফল এনে বুড়ো ঠাকুরের আস্থানায় দান করেন। জানা গেছে প্রায় ২শ বছর আগে রানী রাশমনির আমলে এই সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় সাধকের আর্বিভাব ঘটে দৌলতপুর ও ইতনার মাঝে তেপান্তরের নির্জন মাঠের পাশে হিজল তলায়। সেই থেকে এই ধর্মীয় সাধকের অনেক ভক্ত এমনকি রানি রাশমনিও তার ভক্ত হন।তখন থেকেই বয়ে আসছে এই ধর্মীয় অনুষ্ঠান ও মেলা।মেলায় আগত ভক্তবৃুন্দ জানান, বুড়ো ঠাকুরের মেলায় আমরা প্রতি বছর আসি।এখানে আসলে আমাদের মনোবাসনা পূর্ন হয়।এই পুজায় ও মেলায় সকল ধর্মের দর্শনার্থী আসে।এখানে সনাতন ধর্মের কীর্তন ও কবি গান হয়।ভক্তরা পুজার জন্য প্রসাদ দান করেন।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল -০১৯২১-২৫০১২০
১৬.৪.২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page